সেল থেকে হাজার হাজার টাকা ছাড়ে কিনুন Samsung-এর এই ফোন, রয়েছে 12GB ব়্যাম

স্যামসাং ফ্য়াব গ্র্যাব ফেস্ট সেল (Samsung Fab Grab Fest Sale) শুরু হয়েছে। যেখান থেকে লোভনীয় ছাড় দেওয়া হচ্ছে। এই অফারে বিশাল ছাড়ে Samsung Galaxy S24 Ultra কেনার সুযোগ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Samsung Galaxy S24 Ultra dicount

স্যামসাং ফ্য়াব গ্র্যাব ফেস্ট সেল (Samsung Fab Grab Fest Sale) শুরু হয়েছে। যেখান থেকে লোভনীয় ছাড় দেওয়া হচ্ছে। এই অফারে বিশাল ছাড়ে Samsung Galaxy S24 Ultra কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। 12 জিবি ব়্যাম ও 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ সহ এই স্মার্টফোনের দাম সংস্থার ওয়েবসাইটে 1,21,999 টাকা। কিন্তু এখন অফারে এই ফোন 12,000 টাকা সস্তায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্ট যে কোন বড় ব্যাঙ্কে ক্রেডিট কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।

এই ফোন কেনার জন্য যদি আপনি স্যামসাং-অ্য়াক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে 10 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। আবার Galaxy S24 Ultra স্যামসাংয়ের 70 শতাংশ যুক্ত ‘অ্যাসিওর্ড বাই ব্যাক’ স্কিমেও কেনা যেতে পারে। এক্সচেঞ্জ অফারে আপনি ফোনের দাম 70,000 টাকা পর্যন্ত কম করতে পারেন। তবে এক্সচেঞ্জ অফারে কত টাকা ছাড় পাবেন, তা আপনার পুরনো ফোনের বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। 

   

Samsung Galaxy S24 Ultra ফিচার্স ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের এই ফোনে 1440×3120 পিক্সেল রেজুলিউশন ও 120 হার্টজ সহ 6.8-এর ডায়নামিক LTPO AMOLED 2x ডিসপ্লে অফার করেছে। এর পিক ব্রাইটনেস 2600 নিটস। এই ফোনে 12 জিবি পর্যন্ত ব়্যাম এবং 1 টিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যেতে পারে। Snapdragon 8 Gen 3 চিপসেটে চলে ফোনটি। 

কাল লঞ্চ হয়েছে, তাক লাগিয়ে আজই ডেলিভারি শুরু হল এই গাড়ির

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S24 Ultra-তে এলইডি ফ্ল্যাশ সহ চারটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ 10 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ওআইএস সাপোর্ট সহ 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফির জন্য পাবেন 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনে শক্তির জন্য কোম্পানি এতে 5000 এমএএইচ ব্যাটারি অফার করেছে। এই ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক OneUI 6.1.1-তে চলে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google