সন্তোষ ট্রফিতে নজরকাড়া দুই যুব ফুটবলারকে দলে নিল Bengaluru FC

সন্তোষে নজর কাড়া ফুটবল খেলার ফল পেলেন সুধীর কোটিকেলা (Sudheer Kotikala) এবং অঙ্কিত পদ্মান্ধন (Ankita Padmanabhan)। এই দুই প্রতিভাবান যুব ফুটবলার’কে দলে তুলে নিল সুনীল ছেত্রী’র বেঙ্গালুরু এফসি ...

By Rana Das

Published:

Follow Us
Santosh Trophy

সন্তোষে নজর কাড়া ফুটবল খেলার ফল পেলেন সুধীর কোটিকেলা (Sudheer Kotikala) এবং অঙ্কিত পদ্মান্ধন (Ankita Padmanabhan)। এই দুই প্রতিভাবান যুব ফুটবলার’কে দলে তুলে নিল সুনীল ছেত্রী’র বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।

কোটিকেলা কর্নাটকের হয়ে সন্তোষের সাউথ জোনের কোয়ালিফায়ারে প্রথম ম‍্যাচেই তামিলনাড়ুর বিরুদ্ধে হ‍্যাটট্রিক‍ করেছিলেন।সেই ম‍্যাচের পর’ই তিনি জাহির করেছিলেন তার স্বপ্ন সুনীল ছেত্রী’র সাথে খেলা,এবার তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।তার সতীর্থ অঙ্কিত’ও সুযোগ পেলেন নিজের স্বপ্ন পূরণের।

   

এর আগে, আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচ’কে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলো বেঙ্গালুরু এফসি। ছয় দেশের ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতার অধিকারী এই ৩২ বছর বয়সী ফুটবলার সিমন গ্রেসনের সপ্তম সাইনিং তিনি এবছরের।

এপিয়া তে যুব কেরিয়ার শুরু করেন এই ফুটবলার।২০০৬ সালে যোগ দেন তিনি পারামাট্টা ইগলসে। সেখান থেকে ২০০৮ সালে সার্বিয়ান সুপার লিগের ক্লাব ভজভদিনায়।২০০৮ থেকে ২০১১ সাল অবধি সেখানে খেলেন তিনি।এরপর সার্বিয়ার একাধিক ক্লাবে লোনে যোগ দেন।
” আমি বেঙ্গালুরু’তে যোগ দিয়ে দারুণ খুশি।গোটা দলের সাথে দেখার করার জন্য মুখিয়ে আছি।আমাকে ভারতে আসার প্রস্তাব দেওয়া হয় বেঙ্গালুরু এফসি’তে।এরপর আর ভেবে দেখিনি।এই ক্লাবের ব‍্যাপারে অনেক কিছু শুনিছি,তাই আগ্রহ বাড়ে।”

সার্বিয়া থেকে থাইল্যান্ডের বেক তেরো সাসানা’তে যোগ দেন এই অজি ডিফেন্ডার,এরপর সাউথ কোরিয়া,চাইনা হয়ে আসেন বসনিয়ার প্রিমিয়ার লিগে।সম্প্রতি অস্ট্রেলিয়ার লিগে নয়া আগত ম‍্যাকার্থার এফসি’তে খেলছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google