Pori Moni: ‘বেয়াদপি করেই বাকি জীবনটা কাটাতে চাই’

পরীমণিকে (Pori Moni) নিয়ে যে ভুল ধারণা আছে, সেটা হল, অভিনেত্রী নাকি কথা দিয়েও কথা রাখেন না। ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই পরীমণির একাধিক পুরুষসঙ্গীর কথা তোলেন। কিন্তু অভিনেত্রীর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bangladeshi Actress Pori Moni

পরীমণিকে (Pori Moni) নিয়ে যে ভুল ধারণা আছে, সেটা হল, অভিনেত্রী নাকি কথা দিয়েও কথা রাখেন না। ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই পরীমণির একাধিক পুরুষসঙ্গীর কথা তোলেন। কিন্তু অভিনেত্রীর দাবি, তাহলে সেই সঙ্গীরা কোথায়। অভিনেত্রী আগে ভাবতেন যে বিতর্কিত কিছু নিয়ে কথা বলা যাবে না।

কিন্তু এখন তাঁর মনে হয়, বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে সেই ব্যাপারেই আসলে বেশি কথা বলা প্রয়োজন। পরীমণি নাকি তাই এবার আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। তিনি আইনজীবীর সঙ্গে কথাও বলে নিয়েছেন। বলেছেন, ‘যাঁরা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব।’

   

‘বেয়াদপি করেই বাকি জীবনটা কাটাতে চাই’
পরীমণি এদিন জানিয়েছেন, সকলেই কারও না কারও কথা শুনে কাজ করে। কিন্তু তাঁর মনে হয়, ব্যক্তিস্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। আসলে এদিন অভিনেত্রীকে বাংলাদেশের রক্ষণশীল সমাজ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির বিষয়ে প্রশ্ন করলে এদিন খোলামেলা কথা বলেছেন নায়িকা। স্পষ্ট তাই বলেছেন, ‘আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনও কাজ করতে পারব না, এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারি না। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে ‘বেয়াদপ’ বলে দাগিয়ে দেয়। আমি আসলে এ রকম বেয়াদপ হতে চাই, এ রকমই বেয়াদপ থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদপ হতে হয়, আমার অসুবিধে নেই।’

প্রসঙ্গত, এই মুহূর্তে কলকাতায় রয়েছেন পরীমণি। ফেলু বক্সী ছবির শুটিং করছেন। তা কেমন লাগছে কলকাতায় কাজ? সহকর্মীর মধুমিতা সরকারের সঙ্গেই বা কথা বলে কেমন লাগল। উত্তরে অভিনেত্রী মিষ্টি আদলে বললেন, ‘শনিবার ফ্লোরে প্রথম দেখা হল মধুমিতার সঙ্গে আমার। তখন আমরা একে অপরকে আলিঙ্গন করলাম। দু’জনেরই একবারও মনে হয়নি, প্রথম বার দেখা হল আমাদের।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google