ফুটবলের পর ক্রিকেটেও দল গঠনে চমক দিল মহামেডান স্পোর্টিং

আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে ময়দানে ক্রিকেট মরশুম । ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) কাল অর্থাৎ ৯ সেপ্টেম্বর নিজেদের সই পর্ব সম্পূর্ণ করল । ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে ময়দানে ক্রিকেট মরশুম । ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) কাল অর্থাৎ ৯ সেপ্টেম্বর নিজেদের সই পর্ব সম্পূর্ণ করল । ফুটবলের মতোন ক্রিকেটে ও দল গঠনে চমক দিল সাদা কালো ব্রিগেড ।

ময়দানের আরেক অন্যতম ও সফল ক্রিকেট ক্লাব মোহনবাগান থেকে অভিজ্ঞ ডান হাতি ব্যাটসম্যান জয়জিত বসু , উইকেট রক্ষক গীতিময় বোস ও পেস বোলার নীলকন্ঠ দাসকে ছিনিয়ে নিয়েছে মহামেডান স্পোর্টিং ।

   

এছাড়াও কালীঘাট থেকে মোহামেডানের চলে এলেন রবিকান্ত শুক্লা , ভবানীপুর ক্লাব থেকে পেস বলার অলোক প্রতাপ সিং , ক্যালকাটা কাস্টমস থেকে অভিজ্ঞ ডান হাতি ব্যাটসম্যান দীপ চ্যাটার্জি , টাউন ক্লাব থেকে মিডিল অর্ডার ব্যাটসম্যান অভিজিৎ সিং , আনন্দবাজার থেকে মিডিল অর্ডার ব্যাটসম্যান সম্বিত রায় , এরিয়ান থেকে আদিত্য পুরোহিত ।

আগের বছরের কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়ে একেবারে নতুন রূপে মোহামেডান ক্রিকেট দল সাজিয়েছে এই বছর। বিকাশ সিং ও বৈভব যাদব তরুণ দক্ষ ক্রিকেটারকে দলে পুনরায় সুযোগ দিয়েছে তারা ।

এই মৌরশুমে তাদের মূল লক্ষ্য আসন্ন ক্রিকেট মরশুমে ভালো ফল করা । এইজন্যই ময়দানের বহু অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিয়েছেন মহামেডান বললেন মহাম্মদ নাসিম । দল গঠন দেখে সমর্থকরা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ।।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google