হালে পানি না পেয়ে দল বদল করবেন গান্ধী! মুখ খুললেন অধীর

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এখনও পর্যন্ত ৪০২ জন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যদিও লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পিলিভিট আসন থেকে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি। আর এই নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Adhir Ranjan Chowdhury

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এখনও পর্যন্ত ৪০২ জন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যদিও লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পিলিভিট আসন থেকে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি। আর এই নিয়ে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে। অন্য কোনও দলে যাবেন কি? সেই নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে এবার এই নিয়ে এবার বড় মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ওঁর কংগ্রেসে আসা উচিত। আমরা খুশি হব। তিনি একজন শিক্ষিত মানুষ। তার একটা ক্লিন ইমেজ আছে। গান্ধী পরিবারের আত্মীয় বলে বিজেপি বরুণ গান্ধীকে টিকিট দেয়নি। আমার মনে হয় ওঁর কংগ্রেসে আসা উচিত।‘

   

২০১৯ সালে পিলিভিট থেকে নির্বাচনে জিতেছিলেন বরুণ। এর আগে তিনি সুলতানপুরের সাংসদ ছিলেন। বরুণের মা মানেকা গান্ধীও দীর্ঘদিন পিলিভিটের প্রতিনিধিত্ব করেছেন। এখন দল বরুণের জায়গায় জিতিন প্রসাদকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। প্রসাদ যোগী আদিত্যনাথ সরকারের গণপূর্ত বিভাগের মন্ত্রী। এর আগে তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনে শাহজাহানপুর থেকে এবং ২০০৯ সালে ধৌরহরা (লখিমপুর খেরি জেলা) লোকসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। তিনি দু’বার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google