গঙ্গার ধারে দাঁড়িয়ে কাকে মিস করার কথা বললেন শ্রুতি!

প্রায় বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ পরিচালক স্বর্ণেন্দুর সঙ্গে ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শ্রুতি দাস। সম্প্রতি জামাইষষ্ঠীতেও নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

প্রায় বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ পরিচালক স্বর্ণেন্দুর সঙ্গে ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শ্রুতি দাস। সম্প্রতি জামাইষষ্ঠীতেও নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে শীঘ্রই যেন তাঁর ভালোবাসার মানুষ তাঁকে বিয়ে করেন সেই কথাই বলেছিলেন। বুধবার ফের একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘খুব মিস করবো তোমায়, হয়তো শীঘ্রই আমাদের আবার দেখা হবে’।

কাকে মিস করার কথা বললেন অভিনেত্রী। তাই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। আর ভিডিওটিতে দেখা গিয়েছে যে অভিনেত্রীর লম্বা সুন্দর চুল কেউ খুলে দিয়েছে এবং অভিনেত্রী গঙ্গার দিকেই ছুটে চলেছেন। কিন্তু এখনও এটা বোঝা গেল না কাকে মিস করার কথা লিখেছেন অভিনেত্রী! সম্প্রতি জামাইষষ্ঠীর দিন সোশ্যাল মিডিয়ায় অনেকগুলি ছবি পোস্ট করেছিলেন শ্রুতি। সেখানে লাল কালো শাড়িতে সেজেছিলেন শ্রুতি। গলায় ছিল মানানসই গয়না, খোলা চুল আর কপালে লাল টিপ। পাশে লাল পাঞ্জাবিতে স্বর্ণেন্দু।

   

ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, ‘ বিয়ের আগে জামাইষষ্ঠী নয়। কিন্তু যুগলে ছবি তো দিতেই হবে। স্বর্ণেন্দু সমাদ্দার বিলাসবহুল আপ্যায়ন পেতে হলে আমায় খুব তাড়াতাড়ি বিয়ে করো। ছবিগুলো আজকের দিনের জন্যই তুলে রেখেছিলাম। ভালো থাকো। ভালোবাসি’।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google