Madhumita Sarcar: গোয়ার বিচে খোলামেলা পোশাকে ঝড় তুলছেন মধুমিতা, ভাইরাল ছবি

বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ২০১১ সালে সানন্দা টিভির জনপ্রিয় ধারাবাহিক সবিনয় নিবেদনে নয়না চরিত্রে প্রথমবারের জন্য দেখা গিয়েছিল তাকে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Madhumita Sarkar's Stunning Beach Look in Goa

বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ২০১১ সালে সানন্দা টিভির জনপ্রিয় ধারাবাহিক সবিনয় নিবেদনে নয়না চরিত্রে প্রথমবারের জন্য দেখা গিয়েছিল তাকে। যদিও সেই ধারাবাহিকে সাধারণ মানুষের নজর কাড়তে পারেননি অভিনেত্রী। পরে ২০১৩ সালে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনার মাধ্যমে উঠে এসেছিলেন জনপ্রিয়তার শীর্ষে।

বর্তমানে পাখি অর্থাৎ বোঝেনা সে বোঝেনার মুখ্য চরিত্র বাংলা বিনোদন জগতের অন্যতম প্রধান মুখ। এছাড়া মেঘ বালিকা, কুসুম দোলার মতো একাধিক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে টেলিভিশন পর্দা ছেড়েও তাঁকে দেখা গিয়েছে বড় পর্দাতে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ আজকাল পরশু’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

   

অভিনেত্রীর প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই পাশাপাশি নিজের রূপে সহজেই বাংলার যুবসমাজকে আকৃষ্ট করেন তিনি। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় বিভিন্ন খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াতে। অন্যদিকে সম্প্রতি হইচই এ মুক্তি পেতে চলেছে তার আরো একটি সিরিজ জাতিস্মর, যার ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মনে সারা ফেলে দিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

তবে অভিনয়ের পাশাপাশি তিনি ঘুরতে ভালোবাসেন আর ঠিক সেই কারণেই মাঝেমধ্যেই অভিনেত্রীকে দেখা যায় বিভিন্ন জায়গায়। সেই সমস্ত ছবি অবশ্য অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নেন ভক্তদের সাথে। সম্প্রতি ঠিক সেরকমই একটি ছবি ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে গোয়ার সমুদ্রে খোলামেলা পোশাকে গা ভেজাচ্ছেন অভিনেত্রী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google