বিজেপি নেতার বাড়িতে বুলডোজার চালানোর হুমকি আম আদমির

জাহাঙ্গীরপুরি, শাহিনবাগ থেকে শুরু করে নিউ ফ্রেন্ডস কলোনি, সাম্প্রতিক সময়ে দিল্লির একাধিক এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ চালিয়ে বিজেপি শাসিত দিল্লি কর্পোরেশন। যদিও এহেন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জাহাঙ্গীরপুরি, শাহিনবাগ থেকে শুরু করে নিউ ফ্রেন্ডস কলোনি, সাম্প্রতিক সময়ে দিল্লির একাধিক এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ চালিয়ে বিজেপি শাসিত দিল্লি কর্পোরেশন। যদিও এহেন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে আম আদমি পার্টি (Aam Aadmi)।

শুক্রবার আপ-এর তরফ থেকে দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আম আদমি পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামীকাল সকাল ১১ টার মধ্যে তিনি যদি জবরদখল অপসারণ না করেন তবে আপ বুলডোজার নিয়ে বিজেপি প্রধানের বাড়িতে যাবে। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব দিল্লির মদনপুর খাদার এলাকা থেকে আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে গ্রেফতারের পর থেকেই বিজেপি-আপ-এর মধ্যে কার্যত ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছে।

   

আপ-এর এক নেতা জানিয়েছেন, ‘আদেশ গুপ্ত তার বাড়ি ও অফিসের জন্য সরকারি জমি দখল করেছেন। আমরা অভিযোগ দায়ের করেছি কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া শুক্রবার সকালে বুলডোজারের হুমকির মাধ্যমে “বিজেপির অর্থ আদায়ের বড় পরিকল্পনা” নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপি জাতীয় রাজধানীতে ৬৩ লক্ষ বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা করেছে।

আপ-এর দিল্লির নাগরিক সংস্থাগুলির দায়িত্বে থাকা দুর্গেশ পাঠক অভিযোগ করেছেন যে বিজেপি বুলডোজার দিয়ে হুমকি দিয়ে মানুষের কাছ থেকে ৫-১০ লক্ষ টাকা আদায় করছে। তিনি বলেন, “একজন পৌর কর্মকর্তা, যিনি এই অবৈধ নির্মাণের অনুমতি দিয়েছিলেন, তাদের বাড়িটি বুলডোজ করা হবে না। তিনি বলেন, ‘আপ দিল্লিতে রোহিঙ্গাদের রক্ষা করছে, যারা হিংসা ছড়াচ্ছে তাঁদের রক্ষা করছে।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google