Loksabah election 2024:খোদ কলকাতায় বিজেপি মহিলাকে কর্মীকে কোপানোর অভিযোগ

বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার মণ্ডল সভানেত্রীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যানার ফেস্টুন লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অতর্কিতে হামলার অভিযোগ করা হয়েছে। খোদ কলকাতার আনন্দপুরের এই ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
bjp

বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার মণ্ডল সভানেত্রীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যানার ফেস্টুন লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অতর্কিতে হামলার অভিযোগ করা হয়েছে। খোদ কলকাতার আনন্দপুরের এই ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও তৃণমূল পাল্টা অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিজেপির তরফে নির্বাচনী প্রচারের জন্য পোস্টার, ফ্লেক্স লাগানোর সময় কয়েকজন তৃণমূল কর্মী বাইকে চেপে আসেন এবং একটি বস্তা থেকে লাঠি এবং কিছু ধারালো অস্ত্র বের করে তাঁদের দিকে তেড়ে যায়। এই মুহূর্তে বিজেপির মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার বাকি বিজেপি কর্মীদের বাঁচাতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। তাঁর মাথায় আঘাত করা হয়েছে অভিযোগ।

   

সূত্র মারফত জানা গিয়েছে তাঁর মাথায় পাঁচটি সেলাই পড়েছে। আহত বিজেপি নেত্রীর তরফে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু বিজেপির তরফে অভিযোগ যে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। আবার অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর এলাকায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google