Kashmir Encounter: কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি, জখম ৪ পুলিশ কর্মী

নিউজ ডেস্ক: বর্ষবরণের আগে ফের উত্তপ্ত কাশ্মীর (Kashmir)। এনকাউন্টারে ৩ জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ (Kashmir Police) ও সেনার যৌথ বাহিনী। জঙ্গিদের (Terrorist) গুলিতে ১ সিআরপিএফ জওয়ান ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Army killed 3 Lashkar militants in Sofian

নিউজ ডেস্ক: বর্ষবরণের আগে ফের উত্তপ্ত কাশ্মীর (Kashmir)। এনকাউন্টারে ৩ জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ (Kashmir Police) ও সেনার যৌথ বাহিনী। জঙ্গিদের (Terrorist) গুলিতে ১ সিআরপিএফ জওয়ান ও ৩ পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপত্যকার পাঠানচক এলাকায় জঙ্গি ও যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই সময়ই গুলিতে ৩ জঙ্গি খতম হয়। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ এখনও এলাকা ঘিরে রেখেছে। আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা দেখতে তল্লাশি চালানো হচ্ছে।

   

আহত পুলিশকর্মী ও জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মৃত জঙ্গিদের মধ্যে ১ জনকে শনাক্ত করা গিয়েছে। তার নাম সোহেল আহমেদ রাঠের। সে জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। বাকি ২ জনের পরিচয় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার নওগাম এবং কুলগামে যৌথ বাহিনী এনকাউন্টারে ৬ জেহাদিকে খতম করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত থেকে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। মূলত নওগাম এবং কুলগামের বিভিন্ন এলাকায় এই তল্লাশি চালানো হয়। তাতে সব মিলিয়ে ৬ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয় বলে খবর। এই ৬ জেহাদির মধ্যে ২ জন আবার পাক নাগরিক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google