আজ তিলোত্তমায় কতটা সস্তা হল সোনা-রুপো?

দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে সোনা-রুপোর দাম (Gold silver price)৷ আজকাল কার দিনে সোনা কেনা মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সোনার ও ...

By Suparna Parui

Published:

Follow Us

দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে সোনা-রুপোর দাম (Gold silver price)৷ আজকাল কার দিনে সোনা কেনা মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সোনার ও রুপোর দাম৷ সামনেই দুর্গাপুজো৷ এরপর ধনতেরাস৷ তাই সকলেই এই সময়ে একটু হলেও সোনা কিনে থাকেন৷ কিন্তু মধ্যবিত্তের মাথায় চিন্তার ভাঁজ সোনার দাম নিয়ে৷ কারণ যে হারে সোনা ও রুপোর দাম (Gold silver price) বাড়তে শুরু করে দিয়েছে তা নিয়ে সকলেই বেশ চিন্তিত৷

পুজোর পর থেকেই আবার বিয়ের মরশুম শুরু হয়ে যাবে তখন আরও বাড়বে সোনা কেনার চল৷ তবে সকলের জন্য রয়েছে দারুণ এক সুখবর৷ এবার সোনার দাম কিছুটা হলেও মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে এসেছে৷ তা হল কয়েকদিন ধরে দাম অপরিবর্তিত থাকার পর আজ মঙ্গলবার কমল সোনার দাম৷

   

২২ ক্যারেট সোনার দাম
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৬৭৯। ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৫৩ হাজার ৪৩২ টাকা। ১০ গ্রামের দাম ৬৬ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রামের দাম ৬ লক্ষ ৬৭ হাজার ৯০০ টাকা। সোমবারের তুলনায় ১০০ টাকা কম। ৮ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ২৮৮ টাকা। ১০ গ্রামের দাম ৭২,৮৬০ টাকা। ১০০ গ্রামের দাম ৭ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা।

রুপোর দাম

তবে রুপোর দাম আজ অপরিবর্তিত। ১ গ্রাম রুপোর দাম ৮৫ টাকা। ৮ গ্রাম রুপোর দাম ৬৮০ টাকা, ১০ গ্রামের দাম ৮৫০ টাকা। ১০০ গ্রাম রুপোর দাম ৮ হাজার ৫০০ টাকা। ১ হাজার গ্রাম রুপোর দাম ৮৫ হাজার টাকা।

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google