ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন, যেখানে যেতে দরকার পাসপোর্ট ও ভিসা!

দেশের বাইরে বিদেশ যেতে গেলে পাসপোর্টের দরকার তা প্রায় সকলের কাছেই জানা৷ কিন্তু জানেন, নিজের দেশের ভিতরেও এমন এক জায়গা রয়েছে যেখানে যেতে দরকার পাসপোর্টের৷ কথাটা শুনে চমকে ...

By Suparna Parui

Published:

Follow Us

দেশের বাইরে বিদেশ যেতে গেলে পাসপোর্টের দরকার তা প্রায় সকলের কাছেই জানা৷ কিন্তু জানেন, নিজের দেশের ভিতরেও এমন এক জায়গা রয়েছে যেখানে যেতে দরকার পাসপোর্টের৷ কথাটা শুনে চমকে গেলেও এটাই সত্যি৷
ভারতেই এমন এক রেলওয়ে(Rail Station) স্টেশন রয়েছে, যেখানে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন পড়ে৷ তাই সকলের মনেই একটাই প্রশ্ন তাহলে এমন কোন জায়গা রয়েছে যেখানে যেতে ভিসা ও পাসপোর্টের প্রয়োজন৷

জানা গিয়েছে, এই স্টেশনটির নাম হল আটারি শ্যাম সিং। পঞ্জাবের এই রেলস্টেশনে যেতে আপনাকে পাসপোর্ট-ভিসার প্রয়োজন পড়বে। তবে কেন? সেই বিষয় নিয়ে জানা গিয়েছে, এই স্টেশনটি ভারতও পাকিস্তান সীমান্তের একদম পাশে অবস্থিত। আর এই অমৃতসর ও লাহোর লাইনের মধ্যে এটিই শেষ স্টেশন।

   

তাই যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলত,সেই সময়েই পঞ্জাবের এই আটারি স্টেশন থেকেই ট্রেনের যাত্রা শুরু হত। আটারি স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে ভারতীয় পাসপোর্ট ও ভিসা দেখাতে হত। বিশেষকরে একইভাবে পড়শি দেশ থেকে যখন ট্রেনটি আসত, তখনও যাত্রীদের পাসপোর্ট ও ভিসা বৈধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হত। ভারত-পাকিস্তান ওয়াগা আন্তর্জাতিক সীমান্তেরও খুব কাছে অবস্থিত এই স্টেশন। ।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google