১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৯৪টি কেন্দ্রে ক্যাম্প, কী ভাবে আবেদন ‘যুবসাথী’-তে?

কলকাতা: বেকার যুব-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার তাদের জনপ্রিয় ‘যুবসাথী’ প্রকল্প নতুনভাবে চালু করতে চলেছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা…

Yuva Sathi scheme West Bengal

কলকাতা: বেকার যুব-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার তাদের জনপ্রিয় ‘যুবসাথী’ প্রকল্প নতুনভাবে চালু করতে চলেছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ ক্যাম্প স্থাপন করে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে। কোনো অনলাইন পোর্টাল নয়, সরাসরি ক্যাম্পে গিয়েই আবেদনপত্র জমা দিতে হবে।

ক্যাম্পের সময়সূচি ও আবেদন প্রক্রিয়া

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ‘দুয়ারে সরকার’-এর আদলে তৈরি এই ক্যাম্পগুলিতে ৪টি বিভাগের ৪ জন আধিকারিক উপস্থিত থাকবেন, যাতে আবেদনকারীদের কোনো সমস্যা না হয়।

   

যোগ্যতা ও প্রকল্পের সুবিধা Yuva Sathi scheme West Bengal

নতুন নিয়ম অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, এই প্রকল্পের অধীনে বেকার যুবকরা আগামী ৫ বছর মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এরপর আবেদনের ভিত্তিতে তা পুনরায় রিনিউ করার সুযোগও থাকবে।

১ এপ্রিল থেকেই মিলবে টাকা আগে এই প্রকল্প ১৫ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে নতুন ফিনান্সিয়াল ইয়ারের শুরুতেই অর্থাৎ ১ এপ্রিল থেকেই আনুষ্ঠানিকভাবে যুবসাথী প্রকল্প চালু হয়ে যাবে। খুব দ্রুততার সঙ্গে এই প্রকল্প রূপায়ণ করতে চায় সরকার।