ট্রিপল ট্যাক্সে নাভিশ্বাস, কেন্দ্রকে কাঠগড়ায় অভিষেক

Stage Ramp Sparks Debate, Abhishek Offers Explanation from the Dais
Stage Ramp Sparks Debate, Abhishek Offers Explanation from the Dais

কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান করের বোঝা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাজেট প্রসঙ্গে অভিযোগ তুলেছেন, দেশের নাগরিকদের থেকে কার্যত ‘ট্রিপল ট্যাক্স’ আদায় করা হচ্ছে। তাঁর দাবি, এই করনীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব ও মধ্যবিত্ত মানুষ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “গরিবদের তিনবার করে ঠকানো হচ্ছে। দেশবাসীদের উপর পরোক্ষ করের বোঝা চাপানো হয়েছে। দেশের নাগরিকদের থেকে ট্রিপল ট্যাক্স নেওয়া হচ্ছে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, কেন্দ্রের বর্তমান অর্থনৈতিক নীতির ফলে সাধারণ মানুষের রোজকার জীবনে চরম আর্থিক চাপ তৈরি হয়েছে।

   

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) কর ব্যবস্থার উদাহরণ দিয়ে বলেন, একজন নাগরিক প্রথমে রোজগার করার জন্য আয়কর দেন। এরপর সেই আয় থেকে গাড়ি কিনতে গেলে তাঁকে আবার কর দিতে হয়। এমনকী গাড়ি রাস্তায় চালাতে গেলেও দিতে হচ্ছে টোল ট্যাক্স। অভিষেকের কথায়, “অর্থাৎ তিনবার ধরে জনতার থেকে টাকা লুট করা হচ্ছে।” তাঁর অভিযোগ, কেন্দ্রের এই করনীতি আসলে সাধারণ মানুষের পকেট থেকে ধারাবাহিকভাবে টাকা বের করে নেওয়ার একটি পরিকল্পিত ব্যবস্থা।