বেআইনি নালা ভরাট কাণ্ডে ফের বিতর্কে উদয়ন, থানায় অভিযোগ

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) ঘিরে ফের নতুন বিতর্ক সামনে এসেছে। এবার অভিযোগ উঠেছে দিনহাটা শহরের একটি গুরুত্বপূর্ণ নালা অবৈধভাবে ভরাট করে সেখানে ভবন…

Udayan Faces Probe Demand Over Alleged Illegal Drain Reclamation

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) ঘিরে ফের নতুন বিতর্ক সামনে এসেছে। এবার অভিযোগ উঠেছে দিনহাটা শহরের একটি গুরুত্বপূর্ণ নালা অবৈধভাবে ভরাট করে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে, যা পরবর্তীতে বিক্রিও করা হয় বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিনহাটা থানায় তাঁর বিরুদ্ধে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন।

অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে উদয়ন গুহ যখন দিনহাটা (Udayan Guha) পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় তাঁর প্রভাব খাটিয়ে এই অবৈধ নির্মাণ কার্য সম্পন্ন করা হয়। অভিযোগকারীর দাবি, শহরের গুরুত্বপূর্ণ নালা, ডোবা বা জলাশয় কোনওভাবেই ব্যক্তিগত দখল বা নির্মাণের জন্য ব্যবহার করা যায় না। কিন্তু তা সত্ত্বেও নালা ভরাট করে সেখানে ভবন তৈরি করা হয়েছে এবং সেই ভবন পরে বিক্রি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

   

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই নালা (Udayan Guha) ভরাটের কারণে এলাকায় জলনিকাশির বড় সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে অল্প বৃষ্টিতেই সংহতি ময়দান এবং আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এই জল জমার সমস্যা থাকলেও সম্প্রতি অভিযোগ সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের দাবি, পরিকল্পনাহীনভাবে নালা ভরাটের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন, নালা,(Udayan Guha) ডোবা বা পুকুর কখনওই বেআইনিভাবে দখল করা যায় না। তাঁর দাবি, শুধুমাত্র দখল নয়, পরিকল্পিতভাবে সেই নালা ভরাট করে অবৈধ নির্মাণ করা হয়েছে এবং পরে সেটি বিক্রিও করা হয়েছে। তিনি আরও প্রশ্ন তুলেছেন, কীভাবে ওই জমির উপর নির্মিত ভবনের জন্য প্ল্যান অনুমোদন পেল, সেটিও তদন্তের বিষয় হওয়া উচিত।

এই ঘটনায় প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে।(Udayan Guha) অভিযোগকারীর বক্তব্য, তৎকালীন পুরসভা প্রধান হিসেবে উদয়ন গুহের প্রভাব ব্যবহার করেই এই নির্মাণের অনুমতি নেওয়া হয়েছিল। ফলে পুরো বিষয়টি প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ঘেরা হয়ে পড়েছে।

অন্যদিকে, উদয়ন গুহ বর্তমানে একাধিক মামলায় আগেই জড়িত রয়েছেন। আবাস যোজনা দুর্নীতি মামলায় তাঁর গ্রেপ্তারি হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালে পিকু ইউনিট নির্মাণের জন্য শিশুমঙ্গল সমিতি গঠন করে বেআইনিভাবে অর্থ সংগ্রহের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। বর্তমানে তিনি দিনহাটা থানার পুলিশ রিমান্ডে রয়েছেন।