এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? কী করবেন জানুন

কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় মাসের কিস্তির টাকা বিতরণ নিয়ে বুধবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ১…

Annapurna Bhandar Second Installment

কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় মাসের কিস্তির টাকা বিতরণ নিয়ে বুধবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জন মহিলার অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। তবে বিপুল সংখ্যক আবেদনকারী রাত পর্যন্ত টাকা না পাওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি। এই সমস্যার সমাধানে নবান্নের তরফে চালু করা হলো বিশেষ হেল্পলাইন নম্বর এবং নতুন পোর্টাল। (Annapurna Bhandar Second Installment)

হেল্পলাইন নম্বর

যাঁরা আবেদন করেও এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, তাঁরা এখন সরাসরি অভিযোগ জানাতে পারবেন। প্রশাসনের তরফে ৮২৮২০৮২৮২০ নম্বরটি চালু করা হয়েছে। সোম থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে সমস্যার কথা জানানো যাবে।

   

নতুন পোর্টাল ও স্বচ্ছতা

মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, খুব শীঘ্রই নারী ও শিশুকল্যাণ দফতরের একটি বিশেষ পোর্টাল চালু হবে। এই পোর্টালটি দুটি প্রধান উদ্দেশ্য পূরণ করবে-
১. অন্নপূর্ণা যোজনার যাবতীয় তথ্য সাধারণ মানুষ ওই পোর্টাল থেকেই জানতে পারবেন।
২. নির্দিষ্ট এলাকায় কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের তালিকাও সেখানে দেখা যাবে। এমনকি, যদি মনে হয় কোনো অযোগ্য ব্যক্তি তালিকায় নাম তুলেছেন, তবে সেই পোর্টালেই সরাসরি আপত্তি জানানো যাবে।

বাতিল আবেদনের পরিসংখ্যান

এদিন মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এ পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মহিলা আবেদন করেছেন। প্রতিটি আবেদন ডিজিটাল ভেরিফিকেশন ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। এই বিপুল সংখ্যক আবেদনের মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বাকি উপভোক্তাদের টাকাও দ্রুত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতেই এই ডিজিটাল যাচাই প্রক্রিয়া ও পোর্টাল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।