ভবানীপুরে রুদ্ধশ্বাস লড়াই! তৃতীয় রাউন্ড শেষে ফের এগিয়ে গেলন মমতা

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্নায়ুযুদ্ধে প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। প্রথম রাউন্ডের বড় ব্যবধানের পর দ্বিতীয় রাউন্ডে শুভেন্দু অধিকারী কিছুটা লড়াই দিলেও, তৃতীয় রাউন্ডের শেষে ফের লিড পুনরুদ্ধার করেছেন ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bhabanipur Election Results 2026 Third Round

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্নায়ুযুদ্ধে প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। প্রথম রাউন্ডের বড় ব্যবধানের পর দ্বিতীয় রাউন্ডে শুভেন্দু অধিকারী কিছুটা লড়াই দিলেও, তৃতীয় রাউন্ডের শেষে ফের লিড পুনরুদ্ধার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই কেন্দ্রে দুই হেভিওয়েটের মধ্যে কার্যত ইঞ্চি ইঞ্চির লড়াই চলছে। (Bhabanipur Election Results 2026 Third Round)

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃতীয় রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৯৩৫৯। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮৪৬১ ভোট। অর্থাৎ, তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ৮৯৮ ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের প্রায় ২ হাজারি লিড এই রাউন্ডে ১ হাজারের নিচে নেমে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভবানীপুরের মতো ভিভিআইপি কেন্দ্রে প্রতিটি বুথের ভোট যে শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে দাঁড়াবে, এই হাড্ডাহাড্ডি লড়াই তারই ইঙ্গিত দিচ্ছে।

   

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google