হাঁসখালি কাণ্ডে CBI-এর গ্রেফতার হলেন তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি

হাঁসখালি (Hanskhali) ধর্ষণ কাণ্ডে ফের নয়া মোড়। সিবিআই এর হাতে গ্রেপ্তার হল আরও দুই। ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ব্রযো গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালিকে গ্রেপ্তার করেছে CBI। একইসঙ্গে গ্রেপ্তার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CBI

হাঁসখালি (Hanskhali) ধর্ষণ কাণ্ডে ফের নয়া মোড়। সিবিআই এর হাতে গ্রেপ্তার হল আরও দুই। ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ব্রযো গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালিকে গ্রেপ্তার করেছে CBI। একইসঙ্গে গ্রেপ্তার হয়েছে সমরেন্দ্র গোয়ালির বন্ধু। জানা গিয়েছে প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এছাড়া আরও জানা গিয়েছে, দফায় দফায় দুজনকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য সামনে এনেছে সিবিআই। এর পরেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

সিবিআই সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের বাবা ও তার বন্ধুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকেই তাদের মনে হয়েছিল তারা দুজনেই কিছু তথ্য গোপন করছে। এমনকি সিবিআইয়ের হাতে প্রমাণ ছিল হাঁসখালি ধর্ষণকাণ্ডে এই দুই অভিযুক্ত তথ্য প্রমাণ লোপাট করার সঙ্গে যুক্ত রয়েছে।

   

সিবিআই মনে করছে ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ব্রজো গোয়ালির বাবা ও তার বন্ধু দুজনেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে। এবং সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পাশাপাশি জানা গিয়েছে, তাদের কোর্টে তোলা হবে এবং কোর্টে তোলার পর তাদের রিমান্ডে নেওয়া হবে। পাশাপাশি সিবিআই সূত্র আরও জানানো হয়েছে, এই প্রমাণ লোপাটের ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বের করা হবে। এবং তাদের কেউ জিজ্ঞাসাবাদ করা হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google