TMC: কুণালকে টেক্কা দিয়ে অপরূপার দাবি ২৪-এ মমতা প্রধানমন্ত্রী

“আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরর্ধন জগদীশ ধনকরের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

“আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরর্ধন জগদীশ ধনকরের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়”।

মঙ্গলবার ঈদের দিন এধরনের পোস্ট করে জল্পনা বাড়ালেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার।

   

ট্যুইটারে একথা পোস্ট করে আরামবাগের সাংসদ কি দলনেত্রীর কাছে স্কোর বাড়ানোর কাজ করছেন বলে জল্পনা।

সোমবার তৃণমূল কংগ্রেস সরকার গঠনের একাদশ তম বর্ষপূর্তি ছিল। এদিনেই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ নিজের ফেসবুক পোস্টে লেখেন, “তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই”।

সকালেই তৃণমূলের রাজ্য সম্পাদককে ছাপিয়ে গেলেন অপরূপা পোদ্দার। ২০৩৬ নয়, একেবারে পরবর্তী নির্বাচনেই প্রধানমন্ত্রী পদে মমতাকে দেখতে চান তিনি।

যদিও এই জল্পনা নতুন কিছু নয়, দেশে অন্যতম শক্তিশালী বিরোধী শক্তি হিসাবে প্রমাণিত করার জন্য এখন থেকেই কোমর বেঁধেছে তৃণমূল। রাজ্যের বাইরে সংগঠন বিস্তার করতে ত্রিপুরা, অসম এবং মেঘালয়ে নজর দলনেত্রীর। আগামী বছর ত্রিপুরা এবং মেঘালয়ের নির্বাচনে প্রার্থী দিতে চলেছে ঘাসফুল শিবির। নির্বাচনের তোরজোড় শুরু করতে চলতি সপ্তাহেই মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google