Weather: আসছে ঘন কুয়াশা, সাবধানে পথে নামুন

Weather: আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই। তবে আগামী ...

By Rana Das

Published:

Follow Us
Weather Updates

Weather: আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই। তবে আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

   

আকাশ পরিষ্কার। রাজ্যের পশ্চিম দিক থেকে বাধাহীনভাবে ঢুকছে উত্তর-পশ্চিম বায়ু। যে কারণে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় ৪-৫ ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে। অন্যদিকে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতংশ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google