Qatar World Cup : কাতার বিশ্বকাপে কোন কোন দল খেলছে জেনে নিন

চলতি বছর নভেম্বরে কাতারে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ (Qatar World Cup)। আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পেয়েছে কাতার। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ১ এপ্রিল-এর পরই। ইতিমধ্যে ২৭টি দেশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চলতি বছর নভেম্বরে কাতারে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ (Qatar World Cup)। আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পেয়েছে কাতার। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ১ এপ্রিল-এর পরই। ইতিমধ্যে ২৭টি দেশ নিজেদের নাম তুলে ফেলেছে কাতার বিশ্বকাপের তালিকায়। তবে এখনও পাঁচটি স্লট ফাঁকা রয়েছে।

এখনও পর্যন্ত ১২টি দেশ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে স্কটল্যান্ড ও ইউক্রেনের ম্যাচ স্থগিত হয়েছে। সেটি জুনে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের বিজয়ী দল খেলবে ওয়েলসের বিরুদ্ধে। জয়ী দল খেলবে বিশ্বকাপে। ইউরোপ থেকে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড ইতিমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

   

লাতিন আমেরিকা থেকে চারটি দেশ বিশ্বকাপে খেলবে। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা পেরুকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। বিশ্বকাপে খেলবে ব্রাজিল, আর্জেন্টিনা, একুয়েডর ও উরুগুয়ে। দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, সৌদি আরব বিশ্বকাপে খেলবে। এছাড়া প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের বিজয়ী দল লড়বে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচে পেরুর বিরুদ্ধে। ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া, ক্যামেরুন ইতিমধ্যে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

কানাডা ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরবে৷ এছাড়া গ্রুপ পর্বের দুই ও তিন নম্বর দল যাবে বিশ্বকাপে। সেই তালিকায় লড়াইয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। সুযোগ আছে কোস্টারিকারও। গ্রুপের চতুর্থ দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। প্রতিপক্ষ ওশেনিয়ার নিউজিল্যান্ড ও আইসল্যান্ডের বিরুদ্ধে জয়ী দল। আজ, বুধবার এই প্লে-অফ ম্যাচটি হবে। উল্লেখ্য, ওশেনিয়ার গ্রুপ পর্ব থেকে সরাসরি কোনো দল বিশ্বকাপে কেলার সুযোগ পায় না। তাদের আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে হয় যোগ্যতা অর্জনের জন্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google