বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, ফিরছেন তারকা অলরাউন্ডার!

ভারতীয় দলের পেসার হর্ষিত রানা হাঁটুর চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) কার্যত অনিশ্চিত। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করার পর প্রবল ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
t20-world-cup-harshit-rana-injury-indian-cricket-team-squad-update

ভারতীয় দলের পেসার হর্ষিত রানা হাঁটুর চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) কার্যত অনিশ্চিত। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করার পর প্রবল ব্যথার কারণে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, শুক্রবার অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মুস্তাফিজের ইস্যুতে পাকদের ভারত বয়কটে উচ্ছ্বসিত বাংলাদেশ!

খবর অনুযায়ী, হর্ষিত রানা এখনো পুরোপুরি ফিট নন। ম্যাচে রান আপ করতে গিয়ে হঠাৎ হাঁটুতে সমস্যা অনুভব করেন তিনি। বারবার থেমে নিজেকে সামলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ত্যাগ করতে বাধ্য হন। এই চোট ভারতের ক্রিকেট প্রেমীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ হর্ষিত দলের প্রথম একাদশে নিয়মিত এবং বিশ্বকাপ শুরুর ঠিক আগে তাঁর জায়গা খালি থাকলে দলকে বড় ধাক্কা লাগবে।

   

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “ওর চোট আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। যদি ছিটকে যান, তবে বিকল্প খুঁজতে হবে। তবে আমাদের রিজার্ভ বেঞ্চও শক্তিশালী।” তিনি আরও যোগ করেছেন, “বদলি হিসেবে অলরাউন্ডারের প্রয়োজন আছে কি না, সেটাও দেখার বিষয়।”

বিশ্বকাপের আগেই বড় ধাক্কা দেশের, ছিটকে গেলেন এই তারকা পেসার

চোটের দুশ্চিন্তার মাঝেই স্বস্তির খবর হলো তিলক বর্মা পুরোপুরি ফিট হয়ে গেছেন। ভারতীয় ‘এ’ দলের হয়ে তিনি ইউএসএ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেছেন এবং ধারাবাহিকভাবে রান করেছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের মতে, তাঁর খেলা নিয়ে আর কোনও অনিশ্চয়তা নেই।

অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরও সম্প্রতি চোট থেকে ফিরছেন। তিনি এখনও পুরো ফিট নন, তাই প্রথম ম্যাচে খেলা নিশ্চিত নয়। বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে ট্রেনিং করছেন। কয়েক দিনের মধ্যে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন। সূর্যকুমার জানিয়েছেন, “ওয়াশিংটনের জন্য আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। তাই প্রথম ম্যাচে নয়, গ্রুপ পর্বের শেষ দিক থেকে খেলবে। কোন বিকল্প নেওয়ার প্রশ্নই নেই।”

হর্ষিত রানার না খেলার সম্ভাবনা বেড়ে যাওয়ায় ওয়াশিংটনের ফেরা আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সাধারণত আট নম্বরে অলরাউন্ডার খেলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই চোটের কারণে হর্ষিত ছিটকে গেলে ওয়াশিংটনই হবে দলের মূল অলরাউন্ডার।

বিশ্বকাপের আগে পাঁচ গুণ কমে ‘ভাই’ মুস্তাফিজুরকে দলে নিল পাকিস্তান

বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে চোটের ক্রমবর্ধমান সমস্যা নতুন চাপ তৈরি করছে। তিলক-বর্মা এবং ওয়াশিংটনের ফিটনেস নিয়ে ধৈর্য ধরলেও হর্ষিতের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ক্রিকেটপ্রেমীরা এবার সবার নজর রাখছেন ভারতের এই তারকা পেসারের উপর।

Subhasish Ghosh

[email protected]

Follow on Google