সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে বাক্স ভর্তি উইপোকায় কাটা বিপুল টাকা উদ্ধার

কলকাতা: কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে চাঞ্চল্যকর ঘটনা(Surendranath)। শিয়ালদহ সংলগ্ন কলেজের ছাত্র সংসদের ইউনিয়ন রুমের একটি পুরনো আলমারির ভিতর থেকে বাক্স ও ব্যাগভর্তি বিপুল পরিমাণ টাকা…

surendranath-college-union-room-cash-recovered-silverfish

কলকাতা: কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে চাঞ্চল্যকর ঘটনা(Surendranath)। শিয়ালদহ সংলগ্ন কলেজের ছাত্র সংসদের ইউনিয়ন রুমের একটি পুরনো আলমারির ভিতর থেকে বাক্স ও ব্যাগভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, যা দীর্ঘদিন ধরে উইপোকায় কাটা অবস্থায় পড়ে ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ইউনিয়ন রুম সিল করে দেয়।

   

আলমারি থেকে বের করা হয় দুটি বড় বাক্স ও একাধিক ব্যাগ। ভিতরে রাখা নোটের বান্ডিলগুলো দেখে সবাই হতবাক হয়ে যান। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকায় টাকার বান্ডিলে উইপোকা ধরে গেছে। অনেক নোট একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে, কিছু নোটের অংশ শুধু অবশিষ্ট রয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে উদ্ধার হওয়া টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে। তবে উইপোকায় ক্ষতিগ্রস্ত নোটগুলো গণনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আরও দেখুনঃ সূর্য হত্যাকাণ্ডের জের! রাজ্যে একাধিক মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার নোটিশ যোগীর

ব্যাঙ্কে পাঠিয়ে বিশেষ প্রক্রিয়ায় নোটগুলো যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজ চত্বরে তুমুল আলোচনা শুরু হয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র-ছাত্রীরা অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। মুচিপাড়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

ইতিমধ্যেই এই উদ্ধার হওয়া টাকা ঘিয়ে ছড়িয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে এই টাকা তৃণমূলের ১৫ বছরের দুর্নীতির প্রমান। কলেজের ইউনিয়ন রুমে লক্ষাধিক টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠছে। সময় মত সরানোর সুযোগ না পাওয়া গেলে এই টাকা উইপোকায় কেটে দেয়।