চোটের কারণে নেই রায়ান, তাজিকিস্তানের বিরুদ্ধে বিকল্প কে?

চোটের কারণে দলে নেই রায়ান উইলিয়ামস (Ryan Williams)। তাজিকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাঁর পরিবর্তে পার্থিব গগৈকে দেখা যেতে পারে।

By Sayan Sengupta

Published:

Follow Us
ryan-williams-injury-parthib-gogoi-india-vs-tajikistan-friendly

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সাম্প্রতিক সময়ে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্সের থেকেছে ভারতীয় ফুটবল দলের। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তথৈবচ পারফরম্যান্সের পর ইংল্যান্ডে আয়োজিত ইউনিটি কাপ নিয়ে যথেষ্ট প্রত্যাশা ছিল দেশের ফুটবলপ্রেমীদের। কিন্তু হতাশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গত কয়েকদিন আগেই জামাইকা ও জিম্বাবুয়ের কাছে পরাজিত হতে হয়েছে ব্লু-টাইগার্সদের। যারফলে চতুর্থ হয়েই শেষ হয়েছে অভিযান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভালো ফল করাই টার্গেট খালিদ জামিলের ছেলেদের।

ইংরেজিতে পড়তে ক্লিক করুন: Ryan Williams Out Injured, Who Could Replace Him Against Tajikistan?

তবে লড়াইটা যে বেশ কঠিন হতে চলেছে সেটা ভালো মতোই আন্দাজ করতে পারছেন এই ভারতীয় কোচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ই জুন এবং ৯ই জুন তাজিকিস্তানের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে ভারত। বর্তমান ফিফা তালিকা অনুযায়ী ১০৩ নম্বরে রয়েছে তাজিকিস্তান। অপরদিকে, ১৩৭ নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল শিবির। বলতে গেলে প্রতিপক্ষ দল অনেকটাই এগিয়ে। তবুও বিদেশের মাটিতে নিজেদের সীমিত শক্তি নিয়েই লড়াই করে সফল হতে চাইবেন গুরপ্রীত সিং সান্ধু থেকে শুরু করে সন্দেশ ঝিঙ্গানদের।

   

তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় ফেলেছে তারকা ফুটবলার রায়ান উইলিয়ামসের চোট। বিশেষ সূত্র মারফত খবর, এই চোট সমস্যার দরুন দলের সঙ্গে দুশানবেতে যাননি তিনি। সেক্ষেত্রে কাকে খেলানোর কথা ভাবতে পারেন কোচ? ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পার্থিব গগৈয়ের নাম। গত আইএসএলে দলের হয়ে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নর্থইস্ট ইউনাইটেডের এই ফুটবলারের। সব ঠিকঠাক থাকলে তাঁকেই হয়তো বেছে নিতে পারেন কোচ।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google