বিশ্বকাপের আগেই বড় ধাক্কা দেশের, ছিটকে গেলেন এই তারকা পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া শিবির। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের পর এবার বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন…

australia-bowler-josh-hazlewood-ruled-out-t20-world-cup

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া শিবির। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের পর এবার বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন আরও এক তারকা পেসার জশ হ্যাজলউড। ফলে পেস বিভাগের ‘ত্রিফলা’। স্টার্ক, কামিন্স ও হ্যাজলউড তিনজনকেই ছাড়া বিশ্বকাপ অভিযান শুরু করতে হচ্ছে ২০২১ চ্যাম্পিয়নদের। এক্ষেত্রে নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার জন্য বড়সড় চ্যালেঞ্জ।

অনুশীলনে মুখ থেঁতলে গেল বিশ্বকাপজয়ী ক্রিকেটারের, চিন্তিত সমর্থকরা

এর আগেই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মিচেল স্টার্ক। পিঠের চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি প্যাট কামিন্সের। তবে হ্যাজলউডকে নিয়ে আশায় ছিলেন নির্বাচকরা। পরিকল্পনা ছিল, গ্রুপ পর্বের পর সুপার-এইট থেকেই মাঠে নামবেন এই অভিজ্ঞ স্পিডস্টার। কিন্তু শেষ পর্যন্ত সেই আশাতেও জল ঢালল হ্যামস্ট্রিংয়ের চোট।

বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচদিন আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় হ্যাজলউডকে। জাতীয় নির্বাচক টনি ডডমেইড বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা সত্যিই আশাবাদী ছিলাম যে, জশ সুপার-এইট পর্ব থেকে ম্যাচ ফিট হয়ে উঠবেন। কিন্তু সর্বশেষ মেডিক্যাল রিপোর্টে ইঙ্গিত মিলেছে, তাঁর সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে।”


তবে প্রাথমিক পর্বের জন্য আপাতত কোনও বিকল্প নাম ঘোষণা করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। পরিস্থিতি বুঝে পরবর্তী সময়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্বাচকরা। উল্লেখযোগ্যভাবে, স্যেন অ্যাবট ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রয়েছেন।

বিশ্বকাপের আগে পাঁচ গুণ কমে ‘ভাই’ মুস্তাফিজুরকে দলে নিল পাকিস্তান

কামিন্সের পরিবর্ত হিসেবে আগেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল বেন ডুয়ার্শুইসকে। হ্যাজলউড ছিটকে যাওয়ায় এখন জেভিয়ার বার্টলেট ও ডুয়ার্শুইসই অস্ট্রেলিয়ার পেস আক্রমণের প্রধান ভরসা। ন্যাথন এলিসের পাশাপাশি টিম ডেভিডের ফিটনেস নিয়েও কিছুটা অনিশ্চয়তা ছিল। যদিও সর্বশেষ আপডেট অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচেই এই দুই ক্রিকেটারকে পাওয়া যেতে পারে। অন্যদিকে, তারকা স্পিনার অ্যাডাম জাম্পা প্রথম ম্যাচ থেকেই খেলবেন বলে খবর।

গ্রুপ-বি’তে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

একনজরে অস্ট্রেলিয়া স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডুয়ার্শুইস, ক্যামেরন গ্রিন, ন্যাথন এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা