Suzuki Katana এবার নতুন রূপে লঞ্চ হচ্ছে, পেল দুই চোখ ধাঁধানো রঙ

সুজুকি তাদের নতুন একটি মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। এটি হচ্ছে নতুন ভার্সনের সুজুকি কাটানা (Suzuki Katana)। আপডেট হিসেবে এতে দেওয়া হয়েছে দুটি নতুন আকর্ষণীয় কালার। ক্রেতাদের উদ্দীপনায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Suzuki-Katana

সুজুকি তাদের নতুন একটি মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। এটি হচ্ছে নতুন ভার্সনের সুজুকি কাটানা (Suzuki Katana)। আপডেট হিসেবে এতে দেওয়া হয়েছে দুটি নতুন আকর্ষণীয় কালার। ক্রেতাদের উদ্দীপনায় জোয়ার আনতেই এই পদক্ষেপ সংস্থার।

উল্লেখ্য, জাপানের বাজারে নয়া সংস্করণের Katana প্রদর্শন করা হয়েছে। এখন এই বাইকটি পার্ল ভিগর ব্লু এবং মেটালিক মিস্টিক সিলভার কালারে বেছে নেওয়া যাবে। অনুমান করা হচ্ছে, এই নতুন কালার মডেলগুলি জাপান সহ আরও অন্যান্য দেশের বাজারে হাজির করা হবে।

   

কোম্পানি তাদের এই বাইকের কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটায়নি। Suzuki Katana আগের মতই একটি ৯৯৯ সিসি ইনলাইন-ফোর সিলিন্ডার লিকুইড কুল্ড মোটরে ছুটবে। এটি থেকে ১৪৯ বিএইচপি শক্তি এবং ১০৬ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকছে ৬-গতির গিয়ারবক্স। 

সুজুকি তাদের নয়া কাটানা-তে বেশ কিছু রাইডার-এইড অফার করে। এর মধ্যে রয়েছে রাইডিং মোড, একটি ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, লো আরপিএম অ্যাসিস্ট এবং রাইড-বাই-ওয়্যার সিস্টেম। 

ফেয়ার স্পোর্টি বডিওয়ার্ক যুক্ত এই সুজুকি কাটানা-তে (Suzuki Katana) রয়েছে বিকিনি ফেয়ারিং এবং স্ট্রিট ফাইটার স্টাইলিং। এতে রয়েছে বর্গাকার এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল। এক কথায় এতে রেট্রো এলিমেন্টের সঙ্গে আধুনিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে। 

Mercedes-Benz, Land Rover-কে হার মানাবে Hero-র এই বাইক, দাম শুনলে আঁতকে উঠবেন

প্রসঙ্গত, ভারতের বাজারেও Suzuki Katana লঞ্চ হয়েছিল। কিন্তু চাহিদা একেবারে কম থাকার কারণে কিছুদিন আগে এর বিক্রি বন্ধের ঘোষণা করেছে সুজুকি। তাই নয়া মডেলটি ভারতে পুনরায় লঞ্চের সম্ভাবনা আর নেই বললের চলে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google