Mercedes-Benz, Land Rover-কে হার মানাবে Hero-র এই বাইক, দাম শুনলে আঁতকে উঠবেন

Hero Karizma XMR-এর উপর ভিত্তি করে এ বছরের শুরুতে লঞ্চ হয়েছিল Hero Centennial। সংস্থার প্রতিষ্ঠাতা ডঃ ব্রিজ মোহন লাল মুঞ্জলের ১০১তম বার্ষিকি উপলক্ষ্যে এই বাইকের কয়েকটিমাত্র মডেল আনা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Hero-Centennial

Hero Karizma XMR-এর উপর ভিত্তি করে এ বছরের শুরুতে লঞ্চ হয়েছিল Hero Centennial। সংস্থার প্রতিষ্ঠাতা ডঃ ব্রিজ মোহন লাল মুঞ্জলের ১০১তম বার্ষিকি উপলক্ষ্যে এই বাইকের কয়েকটিমাত্র মডেল আনা হয়েছিল। মজার বিষয়, মোটরসাইকেলটি কেবলমাত্র হিরোর কর্মী, সহযোগী, ব্যবসায়িক অংশীদার ও স্টেকহোল্ডাররাই কিনতে পারবেন বলে জানানো হয়।

   

অকশন বা দরপত্রের মাধ্যমে Hero Centennial-এর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল হিরো। সেখানে বাইকটির দাম কত উঠেছে শুনবেন? দরপত্রে Hero Centennial-এর মূল্য ৮.৬ কোটি টাকা হাকানো হয়েছে। যা দেখে তাজ্জব গোটা দুনিয়া।

জানিয়ে রাখি, ভারতের বাজারে Hero Centennial-এর মাত্র ১০০টি মডেল তৈরি করা হয়েছে। যার মধ্যে অকশনে ৭৫টির দাম ৮.৬ কোটি টাকা উঠেছে। দরপত্রে Hero Centennial CE100-এর জন্য ২০.৩০ লক্ষ টাকা দাম দিয়েছেন এক ব্যক্তি। ফলে নিঃসন্দেহে বলা যায় যে, এটিই সংস্থার সবচেয়ে দামি বাইক।

কার্ভ নিয়ে বড় ঘোষণা টাটার, এদিনের মধ্যে বুক করলে পাবেন ছাড়

হিরো জানিয়েছে, Centennial-এর বাকি ২৫টি মডেল কনটেস্টের মাধ্যমে সংস্থার কর্মী ও ক্রেতাদের মধ্যে বিক্রি করা হবে। প্রসঙ্গত, Hero Karizma-এর ইঞ্জিন ও চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বাইকটি। শীর্ষ উপাদান দ্বারা তৈরি বাইিকটিতে দেওয়া হয়েছে অ্যাক্রাপোভিক এগজস্ট এবং কার্বন ফাইবার বডি প্যানেল। এছাড়া রয়েছে হাইড্রোফর্মড টিউব হ্যান্ডেলবার, একটি মিল্ড অ্যালুমিনিয়াম সুইংআর্ম, ৪৩ মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও গ্যাস-চার্জড মোনোশক রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google