Stephen Constantine: ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য স্টিফেন কনস্টাটাইনের

চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে নামার আগে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন (Stephen Constantine) আবেগের ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। নর্থইস্ট ইউনাইটেড এফসির ...

By Rana Das

Published:

Follow Us
East Bengal coach Stephen Constantine

চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে নামার আগে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন (Stephen Constantine) আবেগের ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে গুয়াহাটিতে খেলতে যাওয়ার আগে কলকাতাতে মঙ্গলবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে মহাডার্বি ম্যাচ নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে যা বললেন তা নিয়ে বিতর্কের ঝড় উঠতে বাধ্য।

মঙ্গলবার, কলকাতায় প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেন,”ডার্বি নিয়ে এখন আমার কোনও আগ্রহ নেই। দু’দিন পরেই যখন আমাদের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, তখন ডার্বি নিয়ে ভাবতে যাব কেন?” কনস্টাটাইনের এমন প্রতিক্রিয়া সামনে আসতেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

   

প্রসঙ্গত, চলতি ISL টুর্নামেন্টে এখনও জয়ের খরা কাটিয়ে উঠতে পারেনি লাল হলুদ ব্রিগেড। হাইল্যান্ডারদের বিরুদ্ধে জয়ের খরা আদৌ কাটবে কিনা তা নিয়ে লাল হলুদ সমর্থকদের মধ্যে কৌতুহল তুঙ্গে হলেও এই ইস্যুতে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেই ভিন্নমত রয়েছে। নতুন দল, নতুন সেট আপ মাত্র চার সপ্তাহ সময়ের ব্যবধানে এই দল নিয়ে টুর্নামেন্টে নামতে হয়েছে এমনটা প্রথম থেকেই বলে আসছেন স্টিফেন কনস্টাটাইন।

দলের সাফল্য দেখার জন্য লাল হলুদ সমর্থকদের ধৈহ্য ধরার পাশাপাশি প্র‍্যাকট্রিসে ‘জিপিএস ভেস্ট ‘ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েছেন ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন। গত ISL’র লাস্ট বয়ের তকমা লাল হলুদ জার্সি থেকে এখনও মুছে যায় নি, তিন ম্যাচ গড়ানোর পর। হাইল্যান্ডারদের বিরুদ্ধে প্রিয় দল কতটা উন্নত পারফরম্যান্স করতে পারে সেই দিকেই তাকিয়ে লাল হলুদ জনতা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google