
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, টুর্নামেন্টে খেলবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে। ফলে বিশ্বকাপের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রশ্ন। পাকিস্তান যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে কোন দেশ পাবে তাদের জায়গা?
বিশ্বকাপের আগে সূর্য জ্বলে উঠতেই স্বস্তিতে ভারত, কি ঘটল?
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নাকভি জানান, আইসিসি-সংক্রান্ত সব বিষয় প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী সব বিকল্প খোলা রেখে সমাধানের নির্দেশ দিয়েছেন। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
পাকিস্তান সরে দাঁড়ালে কী বলছে আইসিসির নিয়ম?
আইসিসির টুর্নামেন্ট নিয়ম অনুযায়ী, কোনো দল যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে সেই জায়গা পায় সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের পরবর্তী দল—যারা মূল পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। এই নিয়ম আগেই কার্যকর হয়েছে চলমান পরিস্থিতিতে।
এর আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে, তবে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের পর আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ, বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।
উগান্ডার সামনে বিশ্বকাপের দরজা?
এখন যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী তাদের জায়গায় খেলবে উগান্ডা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উগান্ডার অবস্থান ২১ নম্বরে। আফ্রিকার এই দলটি এর আগে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়েছিল। বিশ্বকাপ মঞ্চে একটি ম্যাচে জয়ও পেয়েছে তারা।
১০ ফেব্রুয়ারির আগেই নাটক! বিশ্বকাপে নামবে তো পাকিস্তান?
পাকিস্তানের সম্ভাব্য অনুপস্থিতি যেমন বিশ্বকাপের প্রতিযোগিতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তেমনি উগান্ডার মতো উদীয়মান দলের জন্য এটি হতে পারে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। এখন সব নজর ইসলামাবাদের দিকে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই নির্ধারণ করবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত কোন দল নামছে মাঠে।













