সুজিতের গোলে শেষ রক্ষা, তামিলনাড়ুর কাছে আটকে গেল বাংলা

সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) এবার হোঁচট খেল বাংলার ফুটবল দল। নির্ধারিত সূচি অনুসারে এদিন গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল সঞ্জয় সেনের ছেলেরা। যেখানে তাঁদের…

santosh-trophy-bengal-draw-tamil-nadu-sujit-goal

সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) এবার হোঁচট খেল বাংলার ফুটবল দল। নির্ধারিত সূচি অনুসারে এদিন গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল সঞ্জয় সেনের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল তামিলনাড়ু ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। যেখানে তামিলনাড়ুর হয়ে গোল পান নন্দকুমার অনন্তরাজ। অন্যদিকে, বাংলাকে সমতায় ফেরান সুজিত সাধু। যারফলে আজ এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হলো গতবারের চ্যাম্পিয়নদের। যেটা কিছুটা হলেও নিরাশ করেছে বাংলার ফুটবলপ্রেমীদের।

গতবার শক্তিশালী কেরালা দলকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা‌। যেটা নিঃসন্দেহে বড়সড়ো প্রাপ্তি ছিল সকলের কাছেই। তারপর সেই ধারা বজায় রেখেই এই নতুন সিজন শুরু করে রবি হাঁসদারা। প্রথম ম্যাচেই তারা সহজে হারিয়ে দিয়েছিল নাগাল্যান্ড দলকে। তারপর উত্তরাখণ্ড ও রাজস্থান ম্যাচেও ছিল দাপট। বলতে গেলে সহজেই এসেছিল জয়। কিন্তু আজ নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের ধারা বজায় রাখার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বল দখলের লড়াইয়ে ম্যাচ জমজমাট হয়ে উঠেছিল প্রথম থেকেই। কিন্তু গোলের মুখ খোলা হয়নি কারুর পক্ষেই।

   

যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটেই ঘটে গিয়েছিল বিপত্তি। গোল করে তামিলনাড়ুকে এগিয়ে দিয়েছিলেন নন্দকুমার। ১-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষ দল এগিয়ে গেলেও সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। আসলে এই গোল হজমের পর থেকেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠেছিল বাংলার ফুটবলাররা। তারপর ৮১ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলে বল রেখে যান সুজিত।