Home Sports News ১০ ফেব্রুয়ারির আগেই নাটক! বিশ্বকাপে নামবে তো পাকিস্তান?

১০ ফেব্রুয়ারির আগেই নাটক! বিশ্বকাপে নামবে তো পাকিস্তান?

t20-world-cup-2026-india-vs-pakistan-match-controversy

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে, ততই রহস্য ঘনাচ্ছে পাকিস্তান ক্রিকেটকে ঘিরে। আদৌ তারা এবারের বিশ্বকাপে খেলবে কি না, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। বরং কৌশলী নীরবতায়, সময় নিয়ে ‘অপেক্ষার খেলা’ খেলছে তারা। এমনটাই মনে করছে আন্তর্জাতিক ক্রিকেট মহলের একাংশ।

- Advertisement -

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এর মধ্যেই জল্পনা তুঙ্গে, পাকিস্তান কি ইচ্ছাকৃতভাবেই ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ এড়িয়ে যাওয়ার রাস্তা খুঁজছে?

   

হঠাৎ অবসরের সিদ্ধান্ত! বিশ্বকাপের আগে এই তারকাকে নিয়ে চিন্তায় ভক্তরা

ভারত ম্যাচই কি আসল লক্ষ্য?

‘টেলিকম এশিয়া স্পোর্ট’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের পরিকল্পনা ধাপে ধাপে এগোনোর। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এবং ১০ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। এই দুটি ম্যাচে বড় অঘটন না ঘটলে পাকিস্তানের সুপার এইটে ওঠা কার্যত নিশ্চিত।

আর সেখানেই আসল নাটক! সুপার এইটে ওঠার পরই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি রয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, সেই ম্যাচ ঘিরেই টালবাহানা শুরু করতে পারে পাকিস্তান। এমনকী বিশ্বকাপ চলাকালীনই আইসিসির কাছে চিঠি দিয়ে ম্যাচ না খেলার যুক্তি তুলে ধরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ প্রসঙ্গেও প্রশ্ন

এই পুরো পরিস্থিতিতে বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসছে বারবার। অনেকের মতে, প্রথমে বাংলাদেশকে বিশ্বকাপ বয়কটের পথে উস্কে দিয়েছিল পাকিস্তান। এমন ধারণা তৈরি করা হয়েছিল যে, দু’দেশ একসঙ্গে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেবে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে চলে যায় বাংলাদেশ, আর পাকিস্তান থেকে যায় ‘ভাবনায়’।

আইএসএল শুরুর আগেই এই স্প্যানিশ তারকাকে নিয়ে সুখবর দিল চেন্নাই

যদিও পিসিবি চেয়ারম্যান নকভি এখনও দাবি করছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ায় তারা ক্ষুব্ধ। এমনকী এই বিষয় নিয়ে পাক প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের কথাও প্রকাশ্যে এনেছেন তিনি।

তবে ক্রিকেট মহলের একাংশের মতে, এত সহজে আর কৌশল কাজে লাগাতে পারবে না পাকিস্তান। আইসিসি বিষয়টির উপর কড়া নজর রাখছে এবং নির্ধারিত সূচি ভাঙার চেষ্টা করলে তার ফল ভালো নাও হতে পারে।

Follow on Google