Kolkata, May 15: আজ, শুক্রবার (১৫ মে) ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬-এর একটি গ্রুপ পর্বের ম্যাচ – শিলং লাজং এফসি বনাম রাজস্থান ইউনাইটেড এফসি। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (পোলো গ্রাউন্ড) খেলা শুরু সন্ধ্যে ৬:৩০ মিনিটে।
একই মরসুমে গত ১ মার্চ ২০২৬, একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল এই দুই দলের খেলা। গত সাক্ষাৎকারে ১-১ গোলে ড্র করে এই ম্যাচে নামছে উভয় দল। এই মুহূর্তে গ্রুপ ‘এ’ -তে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শিলং লাজং। টানা তিন ম্যাচে তারা অপরাজিত। আর রাজস্থান ১২ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট সংগ্রহ করে ছয় দলের এই গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে।
শিলং লাজং এফসি তাদের ঘরের মাঠে খেলায় স্বভাবতই কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে। উত্তর-পূর্ব ভারতের এই দলটি সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য পরিচিত। তরুণ ফুটবলারদের নিয়ে গড়া এই দল দ্রুতগতির পাসিং এবং কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।
উল্টোদিকে, রাজস্থান ইউনাইটেড এফসি গত কয়েকটি ম্যাচে স্থির পারফরম্যান্স দেখিয়ে নিজেদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করেছে। রক্ষণভাগে দৃঢ়তা এবং মাঝমাঠে বল নিয়ন্ত্রণ হল তাদের প্রধান শক্তি। তাই আজ নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে মাঠে নামবে রাজস্থান।
আইলিগের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচে উভয় দলের কৌশলগত লড়াইই হতে চলেছে খেলার মূল আকর্ষণ, যা অনুগামীদের জন্য উপভোগ্য হতে চলেছে। পয়েন্ট টেবিলে উপরে উঠতে হলে দুই দলের কাছেই আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।




















