IPL 2026: তুষার দেশপান্ডের জাদুতে হার গুজরাট, টেবিল শীর্ষে রাজস্থান

আইপিএল ২০২৬ এর ( IPL 2026) নবম ম্যাচ গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস। ফের একবার ২০০-এর উপর রান। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত…

rr-beat-gt-tushar-deshpande-hero-ipl-2026-rajasthan-top

আইপিএল ২০২৬ এর ( IPL 2026) নবম ম্যাচ গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস। ফের একবার ২০০-এর উপর রান। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। গুজরাটের জন্য লক্ষ্য স্থির করে ২১১। রিয়ানের মাস্টার স্ট্রোক বোলার তুষার দেশপান্ডে-র শেষ ওভারে দুর্দান্ত বোলিং রাজস্থানকে গুজরাটের বিরুদ্ধে ৬ রানে জিতিয়েছে। এখন টেবিল শীর্ষে রাজস্থান।

আরও পড়ুন: টানা দুই ম্যাচে জয়ী দিল্লি ক্যাপিটালস, হার্দিকহীন মুম্বাই পরাজিত

এদিন প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২১০ রান করে। এদিনও আগ্রাসী মেজাজে দেখা যায় রাজস্থানের ব্যাটারদের। দুই ওপেনার যশস্বী জায়স্বল ও বৈভব সূর্যবংশী করেন যথাক্রমে ৩৬ বলে ৫৫ এবং ১৮ বলে ৩১ রান। ধ্রুব জুরেলের ৪২ বলে ৭৫ রানের ইনিংস ছিল প্রশংসনীয়। অধিনায়ক রিয়ান পরাগ রান না পেলেও দলের বাকিরা রান তোলায় ছিল যথেষ্ট সচেতন।

   

আরও পড়ুন: IPL 2026: মুম্বাইয়ের চ্যালেঞ্জে দিল্লি, অক্ষরদের সামনে বড় পরীক্ষা আজ

অন্যদিকে গুজরাটের ব্যাটিং ইনিংস ছিল যথেষ্ট রোমাঞ্চকর। দলের দু-তিনজন ছাড়া কেউই সেরকম রান পাননি। একমাত্র সাই সুদর্শন ৪৪ বলে ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া জস বাটলার ২৬, কুমার কুশাগরা ১৮, রাহুল তিওয়েতিয়া ১২, শাহরুখ খান ১১, ওয়াশিংটন সুন্দর ৪ এবং গ্লেন ফিলিপস ৩ রান করেন। তবে শেষের ওভারগুলিতে আজকের অধিনায়ক রশিদ খান (২৪ রান) এবং কাগিসো রাবাডা (২৩ রান) অনেক চেষ্টা করলেও ম্যাচ জেতাতে অক্ষম ছিলেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক জুড়তে ঢাকায় বিশেষ বৈঠক বিসিবির

এই ম্যাচে গুজরাটের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মোহম্মদ সিরাজ, অশোক শর্মা, রশিদ খান, প্রসিধ কৃষ্ণা এবং ২টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। উল্টোদিকে ১টি করে উইকেট নেন নান্দ্রে বার্গার, রিয়ান পরাগ, তুষার দেশপান্ডে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ৪টি দুর্দান্ত উইকেট নেন রবি বিষ্ণোই।