আগামী সপ্তাহেই শহরে আসছেন জেমি ম্যাকলারেন

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি জয়ের মধ্য দিয়ে এবারের এই নয়া সিজন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। গত কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী…

jamie-maclaren-to-arrive-kolkata-mohun-bagan-super-giant-durand-cup-2026

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি জয়ের মধ্য দিয়ে এবারের এই নয়া সিজন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। গত কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে নেমেছিল মেরিনার্সরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পায় মোহনবাগান শিবির। একটি মাত্র গোল পেয়েছিলেন সাহাল আব্দুল সামাদ। এই জয়ের সুবাদে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে সবুজ-মেরুন ব্রিগেড। এই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য সকল ফুটবলারদের। সূচি অনুযায়ী আগামী ৪ঠা আগস্ট পরবর্তী ম্যাচে নামবে মোহনবাগান।

Advertisements

Also Read | খালি পায়ে ইতিহাস, ১১৫ বছর পরেও অমর মোহনবাগান দিবসের গৌরব

সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনেই তাদের লড়াই করতে হবে সাউথ ইউনাইটেডের বিপক্ষে। হাইভোল্টেজ ম্যাচের পর এবার এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেদের। তবে এখনও পর্যন্ত শহরে এসে পৌছাননি দলের সকল বিদেশি ফুটবলাররা। ভারতীয় ফুটবলারদের প্রায় সকলেই দলের সঙ্গে যুক্ত থাকলেও আদৌ কবে শহরে এসে পৌঁছাবেন সকল বিদেশি খেলোয়াড়রা সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে সোমবার গভীর রাতেই শহরে চলে আসবেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন।

Also Read | ২০০০ কোটি ডলারের হাতছানি! বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনায় বিতর্কে FIFA

অর্থাৎ মঙ্গলবারের সকালের মধ্যেই কলকাতার বুকে পা রাখার কথা মোহনবাগান সুপার জায়ান্টের এই তারকা ফরোয়ার্ডের। তাঁর উপস্থিতি যে নিঃসন্দেহে দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করে তুলবে তা বলাই চলে।