SAFF U20 চ্যাম্পিয়ন বাংলাদেশ, পেনাল্টিতে হার ভারতের ফাইনাল স্বপ্ন

শেষ রক্ষা আর হল না! সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে (SAFF U20) ফের জয়ী বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচে ভারসাম্য ...

By Sandipa Nandy

Published:

Follow Us
Goa Football Match Fixing

শেষ রক্ষা আর হল না! সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে (SAFF U20) ফের জয়ী বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচে ভারসাম্য বজায় রেখে খেলতে দেখা যায় দুই দল-কে। অবশেষে পেনাল্টি শুট আউটে ১ গোল ম্যাচটি হারে ভারত অনূর্ধ্ব-২০ দল। ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচের স্কোর ৩-৪।

ম্যাচের প্রথমার্ধে ৪ মিনিটে গোলের সুযোগ সৃষ্টি হয় ভারতের। কিন্তু আরবাশের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সুযোগটি হাতছাড়া হয়। উল্টোদিকে ১৩ মিনিটে বাংলাদেশের মিঠু একটি শট নেয় যা অল্পের জন্য পোস্টে লাগেনি। প্রথমার্ধের স্কোর ০-০।

   

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুই দল বেশ কয়েকটি উদ্যোগ নেয় গোল করার, কিন্তু ব্যর্থ হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৪ মিনিটে। তবুও আসেনি কোনো গোল। অবশেষে পেনাল্টি শুট আউটে ম্যাচটি জেতে বাংলাদেশ। ভারতের ঋষি সিং ও ওমাং দোদুম পেনাল্টি মিস করেন। অন্যদিকে বাংলাদেশের রোনান সুলিভান জয়সূচক পেনাল্টিটি গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম পেনাল্টিটি ঠেকিয়ে দিয়ে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেন।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google