East Bengal : মাদ্রিদের ফুটবলারকে নিচ্ছে ক্লাব! সত্যিটা জানুন

দল গোছানোর সময়ে জল্পনার অন্ত নেই। সম্প্রতি শোনা যাচ্ছে মাদ্রিদের এক ফুটবলারকে নাকি নেওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। এমন জল্পনা শুরু হওয়া মাত্রই…

দল গোছানোর সময়ে জল্পনার অন্ত নেই। সম্প্রতি শোনা যাচ্ছে মাদ্রিদের এক ফুটবলারকে নাকি নেওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। এমন জল্পনা শুরু হওয়া মাত্রই সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। 

অল্প সময়ের মধ্যে ভারতীয় ফুটবল মহলে দাগ কেটেছেন আলবার্তো নগুয়েরা। ফুটবল ক্লাব গোয়ায় খেলেছেন। আগামী মরশুমে তাঁকে এই দলে আর না-ও দেখা যেতে পারে। নগুয়েরার সতীর্থ ইভান গঞ্জালেজকে ইস্টবেঙ্গলের জার্সিতে দেখার কথা রয়েছে।

Advertisements

আরও পড়ুন: East Bengal ক্লাবের নাকের ডগা থেকে বাঙালি ফুটবলারকে নিয়ে নিচ্ছে চেন্নাই

সামাজিক মাধ্যমের একাংশের অনুমান, ইভানের সঙ্গে আলবার্তোকেও হয়তো সই করাবে লাল হলুদ ক্লাব। সত্য অনুসন্ধানে অনেকেই খোঁজ খবর নেওয়া শুরু করেছিলেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আলবার্তো হয়তো কলকাতার ক্লাবে যোগ দিচ্ছেন না। মুম্বই সিটিতে তাঁকে দেখা যেতে পারে।

আলবার্তোকে কেন্দ্র করে দুরকম মতবাদ শোনা যাচ্ছে। কেউ বলছেন স্পেনের মাদ্রিদের এই ফুটবলারকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব আদৌ চেষ্টা করেনি। এর বিপরীত মত হল, আলবার্তোকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল সহ ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত মুম্বই সফল হওয়ার পথে।