নাম-পদবি ভুল করে ভোট লুটের চেষ্টা, তোপ দাগলেন শুভেন্দু

নির্বাচন কমিশনে সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu on Mamata) । ঠিক সেই সময়েই বাংলার রাজনীতিতে পাল্টা ঝড় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা ...

By Suparna Parui

Published:

Follow Us
Suvendu Targets Mamata, Links Her to SIR Controversy

নির্বাচন কমিশনে সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu on Mamata) । ঠিক সেই সময়েই বাংলার রাজনীতিতে পাল্টা ঝড় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari ) অধিকারী। সাংবাদিক বৈঠক করে শুভেন্দু সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “এসআইআরের আতঙ্কের নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।

এ দিন শুভেন্দু অধিকারী (Suvendu on Mamata) অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত যে ভয় ও বিভ্রান্তি রাজ্য জুড়ে তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। তাঁর দাবি, পরিকল্পিতভাবেই এসআইআর ইস্যুকে আতঙ্কের পরিবেশ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে, যাতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায় এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা সম্ভব হয়।

   

শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেন, যাঁরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করেও রাজনৈতিক দলের নির্দেশে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তিনি সেই সমস্ত কর্মীদের সাসপেন্ড করার পাশাপাশি এফআইআর করার দাবিও তোলেন। তাঁর মতে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষা করতে হলে এ ধরনের কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি।

 

 

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google