বিশ্বজয় ভারতের, কি বলছেন পাকিস্তান-বাংলাদেশের ক্রিকেটাররা?

সোহিনী পোড়েল, কলকাতা: ১ বার নয়, ২ বার নয়, ৩ তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ( T20 World Cup) ভারত। এই বিশ্বকাপ শুরুর আগে একের পর এক নাটক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
pakistan-bangladesh-cricketers-react-to-india-t20-world-cup-2026-win

সোহিনী পোড়েল, কলকাতা: ১ বার নয়, ২ বার নয়, ৩ তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ( T20 World Cup) ভারত। এই বিশ্বকাপ শুরুর আগে একের পর এক নাটক করেছিল পাকিস্তান। ভারতে নিরাপত্তার অভিযোগ তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার প্রতিবাদে আইসিসির কাছে ঘাড় ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হতাশ হয়েছিল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ডাক দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বাংলাদেশের সঙ্গে ‘আড়ি’ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয় পিসিবি। যদিও সুপার এইট থেকে ছিটকে যায় পাক ব্রিগেড।

কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে পাকিস্তান, বাংলাদেশের। ভারতের জয়ের পর ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার বলে ফেললেন, “ব্যাপারটা এমন হয়েছে, পাশের বড়লোক বাড়ির ছেলেটা গরিব ছেলেকে ডেকে বলছে, আয় ক্রিকেট খেলবি। ভারত সেই বখাটে ছেলের মতো করছে। প্রথমে চারজনকে ডাকবে, তারপর তিনজনকে ডাকবে। সব শেষে বলবে দেখ, জিতে গেলাম। ওরা ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে।“

   

মেজাজ হারিয়ে আরেক পাক ক্রিকেটার মহম্মদ আমির বলেন, “ওরা জিতেছে। মিটে গেল। ট্রফি ওরা ঘরে নিয়ে যাবে। আমার বাড়িতে তো নিয়ে আসবে না।“ বিশ্বকাপে ভারতের বারবার ভবিষ্যদ্বাণী করেছিলেন ‘জ্যোতিষী’ মহম্মদ আমির। কখনও তিনি বলেছেন সেমিফাইনালে যাবে না ভারত। সেমির টিকিট টিম ইন্ডিয়া নিশ্চিত করতেই আবার ‘জ্যোতিষী’ মহম্মদ আমির বলেন, সেমিতে গেছে তো কি হয়েছে, ফাইনালে যেতে পারবে না। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে দিয়ে বিশ্ব চ্যম্পিয়ন ভারত। পাকিস্তানি ক্রিকেটারদের মতো মেজাজ না হারিয়ে ভারতের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “অভিনন্দন টিম ইন্ডিয়া। তোমরা যোগ্য দল হিসেবেই জিতেছ।“

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google