প্রীতি ম্যাচে নেইমারহীন ব্রাজিল, বাদ পড়বেন বিশ্বকাপে?

নেইমার (Neymar) জুনিয়র। ক্যারিয়ারের বেশিরভাগটাই চোট আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে তাঁর। আসন্ন বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখতে চান তিনি। কিন্তু তাঁকে ছাড়াই প্রীতি ম্য়াচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
neymar

নেইমার (Neymar) জুনিয়র। ক্যারিয়ারের বেশিরভাগটাই চোট আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে তাঁর। আসন্ন বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখতে চান তিনি। কিন্তু তাঁকে ছাড়াই প্রীতি ম্য়াচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ছাড়াই নিজের মতো মতো দল গুছিয়ে নিলেন তিনি। এরপর প্রশ্ন উঠছে, বিশ্বকাপেও কি বাদ পড়বেন নেইমার?

এবার বাগান বধ করতে মরিয়া মুম্বাই, ম্যাকলারেনকে নিয়ে চিন্তায় ক্র্যাটকি

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর চোটের জন্য জাতীয় দলের বাইরে রয়েছেন সান্তোস তারকা নেইমার। চোটের কারণে চলতি মরশুমে পাউলিস্টা চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচ মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের পোস্টার বয়। দিন কয়েক আগেই চোট ও বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে প্রায় ২ মাস পর মাঠে ফিরেছেন তিনি। আশা করেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন। কিন্তু তাঁকে ছাড়া প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণায় হতাশ। আগামী ২৬ মার্চ ও ৩১ মার্চ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জোড়া প্রীতি ম্য়াচ খেলবে সাম্বার দেশ।

   

ফুটবল বিশ্বকাপ খেলবে ইরান! এএফসি কর্তার মন্তব্যে তুঙ্গে জল্পনা

নেইমারের বাদ যাওয়ার প্রসঙ্গে কোচ কার্লো আনচেলত্তি জানান, ” বর্তমানে ১০০ ভাগ ফিট নয় নেইমার। তাই সে এই তালিকায় নেই। যদি সে শারীরিকভাবে পূর্ণ সক্ষমতা ফিরে পায়, তবেই সে বিশ্বকাপে থাকতে পারবে। নেইমারকে কাজ চালিয়ে যেতে হবে, নিয়মিত খেলতে হবে। নিজের সামর্থ্য ও শারীরিক কন্ডিশন বজায় রাখতে হবে।” প্রীতি ম্য়াচের স্কোয়াডে বাদ পড়ার পর নেইমার জানান, “ডাক না-পেয়ে নিঃসন্দেহে আমি হতাশ ৷ কিন্তু কিন্তু একের পর এক অনুশীলন পর্ব, একের পর এক ম্য়াচে আমার দলে জায়গা করে নেওয়ার প্রচেষ্টা জারি থাকবে ৷ এখনও ফাইনাল কল বাকি রয়েছে তাই আমার স্বপ্ন দেখাও জারি রয়েছে।“

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: বেকার, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ডগলাস স্যান্তোস, গ্যাব্রিয়েল ম্য়াগালহায়েস, ব্রিমার, দানিলো, ইবানেজ, লিয়ো পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলে
মিডফিল্ডার: ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, গ্যাব্রিয়েল সারা, অ্য়ান্দ্রে স্য়ান্তোস
ফরোয়ার্ড: এন্ড্রিক, মার্তিনেলি, থিয়াগো, পেদ্রো, হেনরিক, কুনহা, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়াস

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google