Recipe: হারিয়ে যাওয়া অসাধারন স্বাদের ‘কুমড়ো পাতায় ইলিশ পাতুরি’ রেসিপি

এখন ইলিশের মরশুম। কালোজিরে, সরষে, পোস্ত, দই- দিয়ে এক এক দিন বাঙালির হেঁশেল মম করছে ইলিশের গন্ধে। তবে এসব অনেক তো হল। ট্রাই করতে পারেন নতুন রেসিপি। যদিও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এখন ইলিশের মরশুম। কালোজিরে, সরষে, পোস্ত, দই- দিয়ে এক এক দিন বাঙালির হেঁশেল মম করছে ইলিশের গন্ধে। তবে এসব অনেক তো হল। ট্রাই করতে পারেন নতুন রেসিপি। যদিও মা-ঠাকুমাদের আমালের রান্না। কুমড়ো পাতায় ইলিশ পাতুরি।

যা যা লাগবে

   

ইলিশ মাছ ৪০০ গ্রাম, সরষে-পোস্ত বাটা ৩ টেবল চামচ, মাছের পিসের সমান কুমড়ো পাতা, প্রয়োজন মতো সরষের তেল, হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, প্রয়োজন মতো জল, টকদই ২ টেবল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য, লুন স্বাদ মতো, মাছের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, সুতো

কীভাবে রান্না করবেন:

  • একটা পাত্রে সরষে-পোস্ত বাটা, টকদই, সরষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন।
  • মাছের টুকরোগুলো ওই মিশ্রণে মাখিয়ে ২০ মিনিটের জন্য ম্যারিনেট করুন।
    এরপর একটা করে কুমড়ো পাতা নিয়ে, তার মধ্যে একটা করে মাছ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নিন।
  • এবার সুতো দিয়ে পাতার চারিদিক বেঁধে দিন।
  • কড়াইতে প্রয়োজন মতো জল দিয়ে, তাঁর উপর একটা ছিদ্রযুক্ত থালা বসান।
  • ওই থালার উপর পাতায় মোড়া মাছগুলো দিয়ে, ঢেকে ভাপিয়ে নিন (কম আঁচে)।
  • মাছ সেদ্ধ হয়ে এলে কড়াইতে সামান্য তেল দিয়ে পাতায় মোড়া মাছগুলো সামান্য ভেজে নিলেই তৈরি কুমড়ো পাতায় ইলিশ পাতুরি।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google