রিহ্যাব থেকে ফিরলেন ধোনি, আগামী ম্যাচে কি খেলবেন তিনি?

কলকাতা: চেন্নাই সুপার কিংসের তরফে আগে জানানো হয়েছিল, রিহ্যাবে রয়েছেন ধোনি (MS Dhoni)। আইপিএল ২০২৬ এর প্রথম দু’সপ্তাহ পাওয়া যাবে না তাঁকে। তবে তার আগেই ফের মাঠে দেখা ...

By Sandipa Nandy

Published:

Follow Us
ms-dhoni-to-play-ipl-2026-csk-ceo-confirms

কলকাতা: চেন্নাই সুপার কিংসের তরফে আগে জানানো হয়েছিল, রিহ্যাবে রয়েছেন ধোনি (MS Dhoni)। আইপিএল ২০২৬ এর প্রথম দু’সপ্তাহ পাওয়া যাবে না তাঁকে। তবে তার আগেই ফের মাঠে দেখা গেল মাহি-কে। তবে কি আগামী ম্যাচেই দলে হয়ে খেলবেন তিনি?

হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে, তাই আগামী ১১ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। সব ঠিক থাকলে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। এমনটাই জানিয়েছিল সিএসকে কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই মাঠে প্র্যাকটিস করতে দেখা গেল তাঁকে৷

   

আরও পড়ুন: বিগ ব্যাশের প্রথম ম্যাচ ভারতের মাটিতে! বড় সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার

সিএসকে-এর পোস্ট করা একটি ভিডিওতে মাহি-কে মাঠে দেখা যায়। সেখানে তাঁকে নেট-এ ব্যাট হাতে প্র্যাকটিস করতেও দেখা যায়। এই ভিডিও সাড়া ফেলে দিয়েছে অনুগামীদের মধ্যে। সবাই আশা করছে, আগামী কাল পাঞ্জাবের বিরুদ্ধেই হয়তো তাঁকে খেলতে দেখা যাবে।

উল্লেখ্য, আইপিএলে শুরুটা হার দিয়ে করেছে সিএসকে। আগামী ম্যাচে মাঠে নামলেও হয়তো শুধুই ব্যাট করবেন ধোনি। কারণ উইকেটের পিছনে এখন রয়েছেন সঞ্জু স্যামসন। তবে ধোনি এখন কতটা সুস্থ সেটাও পরিষ্কার নয়।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google