বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, দুই বাসের রেষারেষির মাঝে পড়ে পিষে মৃত্যু ব্যক্তির

Behala Road Accident: দক্ষিণ কলকাতার বেহালায় ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া বাসের রেষারেষি কেড়ে নিল প্রাণ। বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী বাসের রেষারেষির সময় মাঝে পড়ে গিয়ে পিষে…

Behala Road Accident: দক্ষিণ কলকাতার বেহালায় ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া বাসের রেষারেষি কেড়ে নিল প্রাণ। বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী বাসের রেষারেষির সময় মাঝে পড়ে গিয়ে পিষে যান এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বেহালা চৌরাস্তার কাছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন যে দ্রুত গতিতে একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করার সময়, দুই বাসের মাঝে পড়ে যান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ঘটা যায় এই মর্মান্তিক ঘটনা। মৃত ওই বাইক আরোহীর নাম বা পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

বেহালা-চৌরাস্তার মাঝে শিমুলতলা ভিষণ ব্যবস্ত এক এলাকা। জানা যাচ্ছে, সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুই বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে ঘটে যায় এই ঘটনা। প্রাণ হারান ওই ব্যক্তি। বাসটি ডায়মন্ড হারবার থেকে আসছিল। এই বাসের পিছনেই ছিলেন ওই বাইক আরোহী। তাঁর পিছনে ছিল আরেকটি বাস।

Advertisements

জানা যাচ্ছে, প্রথম বাসটি হঠাৎ ব্রেক কষে খুব জোরে। ওই বাইক আরোহীও দাঁড়িয়ে পড়েন। তবে তাঁর পিছনে থাকা বাসটি নিয়ন্ত্রয়ণ হারিয়ে মুহূর্তে ঘটে যায় রক্তারক্তি কাণ্ড।

জানা গিয়েছে, ওই বাসটি ব্রেক কষতে না পেরে ধাক্কা মারে ওই স্কুটিতে। এরপর দুটি বাসের মাঝে পিষে যান, দুমড়ে মুছড়ে যান বাইকটি। সামনে ছিল পুলিশ কিয়স্ক। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতাল। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুটি বাসকেই আটক করেছে বেহালা থানার পুলিশ। দুই বাস চালক পলাতক। তল্লাশি চালাচ্চে পুলিশ।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের