কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

কলকাতা: দীর্ঘ ২০ বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। (Taslima Nasrin)মৌলবাদ বিরোধী একটি সাহিত্য আলোচনা আসরে অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে তসলিমার…

taslima-nasrin-2007-exit

কলকাতা: দীর্ঘ ২০ বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। (Taslima Nasrin)মৌলবাদ বিরোধী একটি সাহিত্য আলোচনা আসরে অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে তসলিমার এই বঙ্গ আগমনকে ঘিরে তৈরী হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিশেষ করে ২০০৭ সালে বঙ্গে বাম আমলে তার রাজ্য ত্যাগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন সেই সময় কেন্দ্রের কংগ্রেস সরকারের আপত্তির কারণেই বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল তসলিমাকে।

আর সুজনের এই মন্তব্যেই ফের চড়ে গিয়েছে রাজনৈতিক উত্তেজনার পারা। রাজনৈতিক এবং সামাজিক মহলে সুজনের এই মন্তব্য নিয়ে যথেষ্ট আপত্তিও দেখা গিয়েছে। অনেকেই বলেছেন বামেরা চিরকাল নিজেরা অন্যায় করে অন্যের উপর দায় চাপাবার চেষ্টা করে। এক্ষেত্রে সুজনও সেই একই মাকু বৃত্তি করে চলেছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে ২০০৭ সালে UPA ১ সরকারের শরিক ছিল বামেরা। তাই ২০০৭ সালের ২১ নভেম্বরে যে ঘটনা দেখেছিল কলকাতা শহর তার দায় কোনোভাবেই এড়াতে পারে না বামেরা।

আরও দেখুনঃ সব পদ থেকে ইস্তফা! মমতার হাত ছাড়লেন মদন মিত্র

অনেকেই আসল ঘটনার স্মৃতিচারণ করে বলেছেন তৎকালীন কংগ্রেস নেতা এবং অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সদস্য ইদ্রিস আলী মুসলিমদের উস্কে দিয়েছিল। তারা আদৌ তসলিমার বিতর্কিত আত্মজীবনীমূলক বই দ্বিখণ্ডিত পড়েননি। শুধু মাত্র ধর্মান্ধতার উপর ভিত্তি করেই তারা সেদিন রাস্তা অবরোধে নেমেছিল এবং যা তারপরে হিংসা এবং প্রায় সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছিল। সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কলকাতার রাস্তায় নামতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে।

তবে দীর্ঘ ২০ বছর পর তৎকালীন কংগ্রেস সরকারের উপর দায় চাপাতে গিয়ে হয়ত সুজন চক্রবর্তী ভুলে গিয়েছেন যে সেদিন ওই উস্কানিমূলক আচরনের জন্য কংগ্রেস থেকে বহিস্কার করা হয় ইদ্রিসকে। পরে অবশ্য ইদ্রিস তৃণমূল আমলে মমতা বাহিনীতে যোগ দিয়ে সাংসদ-বিধায়ক হয়েছিলেন। তাহলে কোন যুক্তিতে প্রমান হয় যে সেদিন কেন্দ্রের কংগ্রেস সরকারের আপত্তিতেই কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল তসলিমাকে, এমনটাই অভিযোগ রাজনৈতিক মহলের একাংশের।

আরও দেখুনঃ তসলিমার বঙ্গ আগমনে চটল তৃণমূলের মুসলিম লীগ! দোসর নৌশাদ

এছাড়া তারা আরও বলেছেন যে সেদিন কংগ্রেস সরকারের শরিক ছিল বামেরা এবং সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং টিম শুধুমাত্র মুসলিম ভোটব্যাংকের ক্ষতিগ্রস্থ হওয়ার ভয়ে তসলিমা নাসরিন নামক প্রতিবাদকে সেদিন বাংলা থেকে উৎখাত করেছিলেন। এখন সুজন চক্রবর্তী শুধুমাত্র মিথ্যাচার করছেন কিন্তু তাতেবামেদের ব্যর্থতা ঢাকা যাবে না বলেই মত তাদের।