বাংলায় NIA-র প্রথম নিজস্ব থানা চালু, জঙ্গি-দমন তদন্তে বাড়বে গতি

কলকাতা: বাংলায় প্রথমবারের মতো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র নিজস্ব থানার (Police Station) আনুষ্ঠানিক সূচনা হল। নিউ টাউনের NBCC Square-এর ১৫ তলায় নতুন এই থানাটি চালু…

nia-first-police-station-in-west-bengal-new-town-kolkata

কলকাতা: বাংলায় প্রথমবারের মতো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র নিজস্ব থানার (Police Station) আনুষ্ঠানিক সূচনা হল। নিউ টাউনের NBCC Square-এর ১৫ তলায় নতুন এই থানাটি চালু হয়েছে। এর ফলে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার তদন্তে আর FIR নথিভুক্ত করার জন্য দিল্লির উপর নির্ভর করতে হবে না, ফলে তদন্তের গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা NIA-র জন্য পৃথক থানার অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার থেকে নতুন থানাটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

Advertisements

এতদিন পর্যন্ত কলকাতায় NIA-র একটি শাখা অফিস থাকলেও নিজস্ব থানার ব্যবস্থা ছিল না। ফলে কোনও সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলা NIA-র হাতে এলে FIR দিল্লিতে নথিভুক্ত করা হতো। এরপর সেই FIR-এর কপি কলকাতায় পৌঁছানোর পরেই তদন্ত শুরু করতে পারতেন আধিকারিকরা। এই প্রক্রিয়ায় প্রশাসনিক কারণে তদন্তে কিছুটা বিলম্ব হতো।

নতুন থানা চালু হওয়ায় এখন থেকে পশ্চিমবঙ্গ থেকেই সরাসরি FIR নথিভুক্ত করে তদন্ত শুরু করা যাবে, যা তদন্ত প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে NIA। এর মধ্যে রয়েছে লোকসভা নির্বাচনের আগে মালদার মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের উপর হামলার ঘটনা-সহ আরও কয়েকটি সংবেদনশীল মামলা।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে NIA-র পৃথক থানার প্রস্তাব বহু বছর ধরেই ছিল। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এক পর্যালোচনা বৈঠকে দ্রুত এই থানা চালুর নির্দেশ দেন। এরপরই বিষয়টি নতুন গতি পায় এবং রাজ্য সরকারের অনুমোদনের পর থানাটি চালু করা সম্ভব হয়।

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

এতদিন NIA নিউ টাউনের একই NBCC Square ভবনের একটি শাখা অফিস থেকেই কাজ চালাত। এবার সেই ভবনেই পূর্ণাঙ্গ থানার কার্যক্রম শুরু হওয়ায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার নথিভুক্তিকরণ এবং তদন্ত আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।