আইপিএলে (IPL2026) একাধিক তরুণ ভারতীয় ক্রিকেটারের অভিষেক ইতিমধ্যেই নজর কেড়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বরাবরই নতুন প্রতিভা তুলে আনার মঞ্চ হিসেবে পরিচিত, আর এবারের আসরও তার ব্যতিক্রম নয়।
এই মরসুমে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি যেমন মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স-তাদের দলে একাধিক নতুন ভারতীয় মুখকে সুযোগ দিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে এই তরুণরা আইপিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।
এই তালিকায় রয়েছেন বিভিন্ন রাজ্যের প্রতিভাবান ব্যাটার, পেসার এবং স্পিনাররা-
১. কার্তিক শর্মা : চেন্নাই সুপার কিংস তাঁকে কিনেছে ১৪.২ কোটি টাকায়। ২০২৫/২৬ রঞ্জি ট্রফিতে ব্যাটিংয়ের ছয়টি তালিকায় শীর্ষে ছিলেন তিনি।
২. প্রশান্ত বীর – চেন্নাই সুপার কিংস তাঁকেও কিনেছে ১৪.২ কোটি টাকায়। একজন খাঁটি স্পিন বোলিং অলরাউন্ডার, যিনি ডেথ ওভারে বাউন্ডারি হাঁকান বলেই পরিচিত।
৩. অশোক শর্মা : গুজরাট টাইটান্স ৯০ লাখ টাকায় এই ২৩ বছর বয়সী তরুণকে দলে নিয়েছে।
৪. মুকুল চৌধুরী : লখনউ সুপার জায়ান্টস ২.৬০ কোটি টাকায় তাঁকে নিয়েছে। অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে ১০২.৮৩ গড়ে ৬১৭ রান তোলার রেকর্ড রয়েছে তাঁর।
৫. মঙ্গেশ যাদব : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 5.2 কোটি টাকায় দলে নিয়েছে এই তরুণকে।
এছাড়া এই তালিকায় রয়েছেন রামকৃষ্ণ ঘোষ (চেন্নাই সুপার কিংস), গুর্যপ্নীত সিং (চেন্নাই সুপার কিংস), সাহিল পরাখ (দিল্লি ক্যাপিটালস), অজয় মন্ডল (দিল্লি ক্যাপিটালস), ত্রিপুরানা বিজয় (দিল্লি ক্যাপিটালস), নিশান্ত সিন্ধু (গুজরাট টাইটানস), বিহান মালহোত্রা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কনিষ্ক চৌহান (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), সাত্ত্বিক দেশওয়াল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) এবং আরও অনেকে।




















