আইপিএল ২০২৬-এর ২০তম ম্যাচ আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আজ ঘরের মাঠে মুম্বাইকে নাস্তানাবুদ করে ছেড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মরসুমে যে মুম্বাই একেবারে ছন্দে নেই আর একবার তাঁর প্রমাণ পাওয়া গেল। ম্যাচটি ১৮ রানে জিতেছে রজত পাতিদারের দল। এই ম্যাচটি জিতে তৃতীয় স্থানে উঠে এল তারা।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে রানের ঝড় তুলে দেয় বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর মিডল অর্ডারকে বেশি পরিশ্রম করতে হয়নি। প্রথমে নানা বিরাট ও ফিল সল্ট ব্যাট হাতে সকলকে আশ্চর্য করে দেন। প্রাক্তন অধিনায়ক বিরাট ৩৮ বলে অর্ধশতক করেন। আরেক ওপেনার ফিল সল্ট ৩৬ বলে ৭৮ রানের আগ্রাসী ব্যাটিং করেন। বর্তমান অধিনায়ক রজত পাতিদারও পিছিয়ে ছিলেন না। আজ ২০ বলে ৫৩ রানের ইনিংস বিশেষ প্রশংসনীয়। এছাড়া ট্রাভিস হেড ৩৪, জিতেশ শর্মা ১০ এবং রোমারিও শেফার্ড ২রান যোগ করেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে আরসিবি।
উল্টোদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগ কোনোভাবেই বেঙ্গালুরুর ব্যাটারদের নিয়ন্ত্রণ করতে পারেনি। ১টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার ও শার্দুল ঠাকুর। উইকেট শিকারে পুরোপুরি ব্যর্থ জসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্ডে। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২২ রানে শেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স।
ব্যাটিংয়েও আগ্রাসন দেখাতে পারেনি মুম্বাই। একমাত্র শারফেন রাদারফোর্ড ৩১ বলে ৭১ রানের একটি ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করেন। রিটায়ার্ড আউট হন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া ব্যাট চালাচ্ছিলেন অধিনায়ক হার্দিকও। কিন্তু তিনিও পুরো ম্যাচটা শেষ করতে পারেননি। অন্যদিকে আরসিবির বোলিং বিভাগ থেকে ১টি করে উইকেট শিকার করেন জ্যাকব ডাফি, রাসিক সালাম, ক্রুনাল পান্ডিয়া এবং ২টি উইকেট নিয়েছে সুয়াশ শর্মা।




















