লঞ্চ করল iPhone 16 Pro এবং iPhone 16 Pro max, জানুন এর দাম ও বৈশিষ্ট্য

বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানি অ্যাপল তাদের iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max লঞ্চ করেছে। আইফোন 16 প্রো এবং আইফোন 16 ম্যাক্সের প্রি-বুকিং 10 সেপ্টেম্বর থেকে অ্যাপলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
iPhone-16-pro-&-iPhone-16-m

বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানি অ্যাপল তাদের iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max লঞ্চ করেছে। আইফোন 16 প্রো এবং আইফোন 16 ম্যাক্সের প্রি-বুকিং 10 সেপ্টেম্বর থেকে অ্যাপলের ওয়েবসাইট এবং ভারতের দিল্লি, এবং মুম্বাই-এর অ্যাপল স্টোরগুলি থেকে করা যাবে। Apple iPhone 16 Pro এবং iPhone 16 Max-এ A 18 pro Bionic চিপসেট বর্তমান।

iPhone 16 Pro এবং এর দাম
Apple iPhone 16 Pro এবং 16 Pro Max লঞ্চ করার পর ভারতের বাজারে তাদের দাম প্রকাশ করেছে। কোম্পানি জানিয়েছে 1,19,900 টাকায় iPhone 16 Pro পাওয়া যাবে। পাশাপাশি ভারতে 1,44,900 টাকায় পাওয়া যাবে 16 Pro Max iPhone (iPhone 16 pro & iPhone 16 max)।

   

iPhone 16 Pro এবং iPhone 16 max- এর স্পেসিফিকেশন
iPhone 16 Pro এবং iPhone 16 max দুটি iPhone এর মধ্যে 16 Pro 6.3 ইঞ্চি এবং iPhone Pro Max 6.9 ইঞ্চি স্ক্রিন উপলব্ধ। এবার Apple iPhone 16 Pro এবং 16 Pro Max-এ সাইড ক্যামেরা কন্ট্রোল ফিচার নিয়ে এসেছে।

লঞ্চ করল iPhone 16 এবং 16 Plus, জানুন ফিচার সহ এর দাম

iPhone 16 Pro এবং 16 Pro Max এর বৈশিষ্ট্য
অডিও মিক্স সহ সাউন্ড কোয়ালিটির মত বৈশিষ্ট্যগুলি iPhone 16 Pro এবং 16 Pro Max-এ পাওয়া যাবে। এর সঙ্গে iPhone 16 Pro এবং 16 Pro Max-এ Motion Create ফিচারও দেওয়া হয়েছে। যেখানে একটি 48MP প্রাইমারি ক্যামেরা থাকবে।

AI বৈশিষ্ট্যটি iPhone 16 Pro এবং 16 Pro Max-এ পাওয়া যাবে
ব্যবহারকারীরা iPhone 16 pro & iPhone 16 max-এ আর্টিফিশিয়াল অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যগুলি পাবেন। এছাড়াও, এই দুই iphone-এ সেরা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে কোম্পানি। অ্যাপল এবারেও কিন্তু ফোল্ডিং আইফোন লঞ্চ করতে পারেনি। এখন দেখার বিষয় যে অ্যাপল আইফোন 17-এ কী অফার করতে চলেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google