যন্তরমন্তরে NEET ছাত্রদের ঢুকতে দেওয়া হয়নি! কাঠগড়ায় আরশোলা নেতা অভিজিত

নয়াদিল্লি: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলতি আন্দোলন শেষ হতেই নতুন এক বিতর্ক (NEET)। এক নিট শিক্ষার্থী সরাসরি অভিযোগ করেছেন যে, জন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে…

neet-jantar-mantar-row

নয়াদিল্লি: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলতি আন্দোলন শেষ হতেই নতুন এক বিতর্ক (NEET)। এক নিট শিক্ষার্থী সরাসরি অভিযোগ করেছেন যে, জন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তাঁকে মঞ্চে কথা বলতে দেওয়া হয়নি। অথচ শুধুমাত্র রাজনীতিবিদদেরই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীর এই অভিযোগ আন্দোলনের নেতৃত্ব ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী অভিজিৎ দিপকে-এর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তিনি বলেন, “আমরা যারা সরাসরি নিটের শিকার, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, তাদের মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। শুধু রাজনৈতিক নেতারা এসে বক্তৃতা দিয়ে চলে গেছেন। এটা কোন আন্দোলন? ছাত্রদের আন্দোলন নাকি রাজনৈতিক মঞ্চ?” শিক্ষার্থীর এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।

Advertisements

আরও দেখুনঃ আন্দোলনে লাঠিচার্জ কেন! ধর্মেন্দ্রর পর শাহের পদত্যাগ দাবি সাগরিকার

যন্তরমন্তরে নিট বিরোধী আন্দোলন গত কয়েক সপ্তাহ ধরে চলেছে। শিক্ষার্থীরা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেস মার্কিং এবং অন্যান্য অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও এনটিএ-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরে আন্দোলন প্রত্যাহার করে ককরোচ জনতা পার্টি।

কিন্তু এখন শিক্ষার্থীদের একাংশের অভিযোগ এই আন্দোলন ছিল রাজনৈতিক।অভিযোগকারী শিক্ষার্থী আরও বলেন, “আমরা মঞ্চে উঠে আমাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু বলা হলো সময় নেই। অথচ রাজনৈতিক নেতারা ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিলেন। এতে করে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠ চাপা পড়ে যাচ্ছে।” এই ঘটনার পর অনেক শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

তাঁরা চান আন্দোলন যেন ছাত্রদের নেতৃত্বে থাকে, রাজনৈতিক দলগুলোর ছায়ায় না চলে।অভিজিৎ দিপকে এখনও এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে আন্দোলনের সঙ্গে যুক্ত অন্য একজন সংগঠক বলেন, “মঞ্চে সময় সীমিত ছিল। সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

আরও দেখুনঃ প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় ৪৫ তম বিশ্ব হেরিটেজে নাম লেখাল বুদ্ধের পদ চিহ্নিত সারনাথ