‘গালাগালি কখনও সমাধান নয়’, নতুন ইনস্টাগ্রাম ভিডিওয় বার্তা মোদীর

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নতুন ইনস্টাগ্রাম ভিডিওতে (Narendra Modi)দেশের তরুণ প্রজন্মকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ‘গালাগালি কখনও সমাধান নয়’। জন্তর মন্তরে চলা…

narendra modi-instagram-video-message

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নতুন ইনস্টাগ্রাম ভিডিওতে (Narendra Modi)দেশের তরুণ প্রজন্মকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ‘গালাগালি কখনও সমাধান নয়’। জন্তর মন্তরে চলা আন্দোলনের সময় তাঁকে এবং তাঁর স্বর্গীয় মাকে নিয়ে যে নোংরা গালিগালাজ করা হয়েছে, তা উল্লেখ করে তিনি সংলাপ ও সম্মানের ওপর জোর দিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা অশালীন ভাষায় প্রকাশ করা কখনও গ্রহণযোগ্য নয়।

আরও দেখুনঃ তেল-গ্যাস খাতে বড় সিদ্ধান্ত! ২০৩০-৩১ অর্থবর্ষে বরাদ্দ হল ৮৪,০৮৪ কোটি টাকা

Advertisements

প্রধানমন্ত্রী (Narendra Modi)বলেন, “ভুল সবার হয়। কিন্তু আজ সংস্কার কোথায় গিয়ে পৌঁছেছে যে দেশের মেয়েরাও এত অশ্লীল গালিগালাজ করছে। এদেরকে সঠিক রাস্তা দেখাতে হবে।” তিনি উদাহরণ দিয়ে বলেন, “কখনো দাঁত জিভের নিচে চলে আসে, রক্ত বেরোয়। কিন্তু তাতে দাঁত ভাঙে না কেউ, আর কেউ জিভও কেটে ফেলে না।” এই উদাহরণের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, মতপার্থক্য থাকলেও সম্পর্ক ছিন্ন করা উচিত নয়।

ভিডিওতে প্রধানমন্ত্রী জন্তর মন্তরের আন্দোলনের কথা স্মরণ করে বলেন, তাঁকে যেভাবে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে, তা দেশের সংস্কৃতির সঙ্গে মেলে না। তিনি আরও বলেন, “নতুন প্রজন্ম এগিয়ে আসুক। গালাগালি না করে তারা সরকারকে সাহায্য করুক যাতে দেশের উন্নতি হয়।” তাঁর এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আরও দেখুনঃ ধ*র্ষ*ণ- দুবার জোর করে গর্ভপাত! মোদী রাজ্যে গ্রেফতার বিখ্যাত মাদ্রাসার মুফতি আব্দুল গফফর

প্রধানমন্ত্রীর (Narendra Modi)এই ভিডিও অনেককে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, আন্দোলনের সময় ভাষার ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন, সোশ্যাল মিডিয়ার যুগে অশ্লীল ভাষা ছড়িয়ে পড়া সহজ হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর এই বার্তা তাই সময়োপযোগী।রাজনৈতিক মহলে এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিজেপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী সবসময় সংলাপের পথ বেছে নেন। বিরোধী দলের কেউ কেউ বলছেন, আন্দোলনকারীদের গালাগালির অভিযোগ তুলে সরকার আসল ইস্যু থেকে সরিয়ে নিতে চাইছে। তবে সাধারণ মানুষের অনেকেই প্রধানমন্ত্রীর বার্তাকে ইতিবাচক বলে মনে করছেন।

আরও দেখুনঃ ‘ওঁর আত্মত্যাগ ভোলা সম্ভব নয়’: সোনামের সঙ্গে দূরত্বের জল্পনা ওড়ালেন আরশোলা নেতা