মুম্বই: মুম্বই পুলিশ সিজেপি (ককরোচ জনতা)র প্রতিবাদের সঙ্গে যুক্ত ৮টি এফআইআর নথিভুক্ত (Student Protest)করেছে। এতে ৯০০ জনেরও বেশি অভিযুক্তের নাম রয়েছে। শুধু শিবাজী পার্ক মামলাতেই ৬০০ জনের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গ এবং অনুমতি ছাড়া প্রতিবাদ করার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা শহরে চলতি ছাত্র-যুব আন্দোলনকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, যান চলাচল ব্যাহত এবং আইন অমান্য করে প্রতিবাদ করেছেন বলে অভিযোগ। শিবাজী পার্কে বড় ধরনের সমাবেশের সময় পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ফলে পুলিশ বাধ্য হয়ে একাধিক মামলা দায়ের করে। মোট ৮টি এফআইআরের মধ্যে শিবাজী পার্কের ঘটনাটি সবচেয়ে বড়।
আরও দেখুনঃ ভারতের হাইকমিশনে জামাতপন্থী ভারত বিদ্বেষী সাঈদুরকে নিয়োগ তারেকের বিএনপির
এখানে একাই ৬০০ জনের বেশি অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। বাকি মামলাগুলো শহরের অন্যান্য এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।আন্দোলনকারীদের একাংশ বলছেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার তাঁদের রয়েছে। অনুমতি না নেওয়ার অভিযোগকে তাঁরা রাজনৈতিক দমনমূলক ব্যবস্থা বলে অভিহিত করেছেন।
অনেক ছাত্র নেতা দাবি করেছেন, পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং নিরীহ প্রতিবাদকারীদের হয়রানি করছে। একজন আন্দোলনকারী জানান, “আমরা শিক্ষা, অধিকার ও ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ আমাদের অপরাধী বানিয়ে দিচ্ছে।”
অন্যদিকে, মুম্বই পুলিশ কমিশনারের কার্যালয় থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা তাঁদের দায়িত্ব। কোনো অনুমতি ছাড়া বড় সমাবেশ বা রাস্তা অবরোধ করলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, আন্দোলনের নামে যানজট, সাধারণ মানুষের ভোগান্তি এবং সম্পত্তির ক্ষতি হয়েছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও দেখুনঃ NEET প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের কঠোর শাস্তির হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর




